Thursday, June 11, 2026

সমুদ্র সৈকতে প্লাস্টিক অভিযানে সাত সকালে প্রধানমন্ত্রী

Date:

Share post:

পরণে কালো ট্র‍্যাকশুট আর কালো গেঞ্জি। মামাল্লাপুরমের সমুদ্র সৈকতে সকালে প্রাতঃভ্রমনে বেরিয়ে দেশজুড়ে প্লাস্টিক বর্জনের অসাধারণ বিজ্ঞাপনটি তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমুদ্র সৈকতে ছড়িয়ে থাকা প্লাস্টিক বোতল আর প্লাস্টিক ব্যাগ কুড়োতে শুরু করেন প্রধানমন্ত্রী। দীর্ঘ প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে সমুদ্র সৈকত সাফাই অভিযান করলেন একাই প্রধানমন্ত্রী। প্লাস্টিকের বোতল আর ব্যাগগুলিকে একটি বস্তায় ভরে তিনি এক হোটেল কর্মীর হাতে তুলে দিলেন। দেশকে প্লাস্টিক মুক্ত করার অভিযানে এইভাবেই উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী। কেন্দ্র প্রথমে অক্টোবরেই প্লাস্টিক ‘ব্যান’ করার সিদ্ধান্ত নেয়। পরে সিদ্ধান্ত বদলে তা প্রচারে নিয়ে গিয়ে জনমানসে চেতনা তৈরির পথ নেয়। ২০২২ নাগাদ প্লাস্টিক নিষিদ্ধ করার ভাবনায় সরকার।

Related articles

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...