Thursday, June 11, 2026

মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে মুদ্রা চালুর ঘোষণা ব্রিটেনেরপাক বংশোদ্ভূত অর্থমন্ত্রীর

Date:

Share post:

মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে তাঁর স্মৃতিরক্ষার্থে মুদ্রা চালু করতে চলেছে ব্রিটেন সরকার। ব্রিটেনের অর্থমন্ত্রী সাজিদ জাভিদ এমনটাই জানান। পাকিস্তান বংশোদ্ভূত জাভিদ বলেন, এই মুদ্রা তৈরির জন্য তিনি ব্রিটেনের রাজ পরিবারের টাঁকশালে প্রস্তাব রেখেছেন। এভাবেই গোটা বিশ্বের কাছে তিনি গান্ধীজির অবদানকে তুলে ধরতে চেয়েছেন বলেও জানান।

লন্ডনে বার্ষিক জিজি-২ লিডারশিপ অ্যাওয়ার্ডেই বৃহস্পতিবার জাভিদ তাঁর এই পরিকল্পনার কথা ঘোষণা করেন। জাভিদ বলেন, ‘গান্ধীজির জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে আমি তাঁর স্মৃতিতে মুদ্রা চালু করার জন্য ব্রিটেনের টাঁকশালকে প্রস্তাব দিচ্ছি। গোটা বিশ্বকে গান্ধীজি কী শিখিয়েছিলেন, তা এভাবেই আমরা মনে রাখতে চাই।’

জাভিদ আরও বলেন, ‘গান্ধী আমাদের এটা শিখিয়েছিলেন যে সম্পত্তি বা বিশাল অফিস থেকে ক্ষমতা আসে না। তিনি জীবনে যে মূল্যবোধকে মেনে চলেছেন, সেটাই আমাদের সবসময় মনে রাখা উচিত।’

Related articles

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...