Tuesday, April 21, 2026

মহারাজকীয় ‘কামব্যাক’, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই সভাপতি সৌরভ!

Date:

Share post:

অবশেষে দিনভর চলা নাটকের যবনিকা পতন।  বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি কে হবেন, ‌ রবিবার এই নিয়েই আলোচনা চলছিল ক্রিকেটমহলে। দিনের শেষে সেই ছবিটা যেন জলের মতো পরিস্কার হয়ে গেল। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিব তথা দেশের প্রাক্তন টেস্ট ক্রিকেটার ব্রিজেশ প্যাটেল দিনভর এই দৌড়ে এগিয়ে থাকলেও শেষমুহূর্তে বাজিমাত করে গেলেন বাংলার ‘মহারাজ’।

সৌরভ গঙ্গোপাধ্যায়, ব্রিজেশ প্যাটেলের সঙ্গে বিসিসিআই মসনদে বসার দৌড়ে এগিয়ে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহও। তবে প্রেসিডেন্ট নয়, বিসিসিআইয়ের নয়া সচিব পদে আসীন হতে চলছেন অমিত-পুত্র। সব ঠিকঠাক থাকলে নয়া কোষধ্যক্ষ হিসেবে বিসিসিআই পেতে চলেছে অরুণ ধুমালকে। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের ভাই হিসেবে ক্রিকেট মহলেবেশ জনপ্রিয় তিনি। সোমবার বিভিন্ন পদে মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। তবে নির্বাচন নয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে বোর্ডের পদ অলংকৃত করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, অরুণ ধুমালরা।

এদিকে, কীর্তি আজাদকে সরিয়ে আইসিএ প্রতিনিধি হিসেবে নয় সদস্যের অ্যাপেক্স কাউন্সিলে জায়গা করে নিলেন প্রাক্তন ক্রিকেটার তথা সিওএ সদস্য অংশুমান গায়কোয়াড়। মহিলা প্রতিনিধি হিসেবে আগেই আইসিএ কমিটিতে জায়গা করে নিয়েছিলেন শান্তা রঙ্গস্বামী।

 

 

 

 

Related articles

দ্বিতীয় দফায় আরও আঁটসাঁট নিরাপত্তা, পূর্ব মেদিনীপুর ও কলকাতায় মোতায়েন বিপুল বাহিনী 

দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতিতে কোমর বেঁধে নামল নির্বাচন কমিশন। রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে শান্তি বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা...

এটাই উত্তরপ্রদেশ, বিহার থেকে আসা ‘পরিবর্তন’: মমতাকে শাহর অশ্লীল সম্বোধনে তোপ অভিষেকের

মহিলা সংরক্ষণ সংশোধন বিলকে হাতিয়ার করে গোবলয়ের দল বিজেপি মহিলা-প্রেমী হিসাবে নিজেদের প্রমাণে বাংলায় এসে ভয়ঙ্কর চেষ্টা করে...

প্রথম দফার ভোটের দামামা: জারি ‘সাইলেন্স পিরিয়ড’, কড়া নজরদারিতে কমিশন 

রাজ্যে প্রথম দফার ভোটের দামামা বেজে গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা বাজার সঙ্গে সঙ্গেই নির্বাচনী বিধি মেনে প্রথম দফার...

সাহস থাকলে মণিপুরে সভা করে দেখান! লালগড় থেকে শাহকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের

ঝাড়গ্রামের লালগড় তথা জঙ্গলমহল এলাকা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...