Sunday, March 22, 2026

শিলিগুড়ির ইন্টারন্যাশনাল মার্কেটে অগ্নিকাণ্ড

Date:

Share post:

বিধান মার্কেটের পর ফের অগ্নিকাণ্ড শিলিগুড়ির সেবক রোডের পানিটাংকি মোড় সংলগ্ন ইন্টারন্যাশনাল মার্কেটে। সোমবার, দুপুরে মার্কেটের একটি দোকান থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। ঘিঞ্জি অঞ্চল হওয়ায় আগুন দ্রুত পাশে থাকা আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...