Tuesday, May 26, 2026

পরিবর্তিত পরিস্থিতি ! বহু বছর পর ইন্ডোরে সভা করার অনুমতি পেল সিপিএম

Date:

Share post:

‘পরিবর্তিত’ রাজনৈতিক পরিস্থিতির সুবিধা পেলো সিপিএম। বহু বছর পর নেতাজি ইন্ডোরে সভা করার অনুমতি পেল আলিমুদ্দিন। আগামী 17 অক্টোবর, ভারতে কমিউনিস্ট পার্টি গঠনের শততম বর্ষ পালন করবে সিপিএম ওই নেতাজি ইন্ডোরেই।

রাজ্যে ক্ষমতাচ্যুত হওয়ার পর এক-আধবার নেতাজি ইন্ডোরে সভার অনুমতি পেয়েছে বামেরা, তাও বিস্তর কাঠখড় পুড়িয়ে।

এবারও শততম প্রতিষ্ঠা বার্ষিকীর সভা নেতাজি ইন্ডোরে করতে চেয়ে রাজ্যের কাছে আবেদন করলেও আলিমুদ্দিন কিন্তু প্রথমে অনুমতি পায়নি। ঝুঁকি না নিয়ে দক্ষিণ কলকাতার ‘উত্তীর্ণ’ বুক করেছিলো। সেখানেই ইয়েচুরি, সূর্যকান্ত, বিমান বসুদের নিয়ে সভা হবে বলে ‘গণশক্তিতে’ জানিয়েও দেয় সিপিএম। সেই পরিস্থিতিতে সোমবার রাজ্যের তরফে নেতাজি ইন্ডোরে সভার অনুমতি দেওয়া হয় সিপিএমকে। সঙ্গে সঙ্গে ‘উত্তীর্ণ’ বাতিল করে ইন্ডোরেই সভার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। অনেক দিন পরে সিপিএমকে নেতাজি ইন্ডোরে সভা করার এই অনুমতি রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ। 17 অক্টোবরের এই সভায় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শতবর্ষ পালনের সূচনা করতে চলেছে সিপিএম। তবে সভায় সিপিআই, কংগ্রেস বা অন্য কোনও কমিউনিস্ট দলকে আমন্ত্রণ করছে না আলিমুদ্দিন স্ট্রিট।

Related articles

অন্নপূর্ণা যোজনা থেকে আয়ুষ: প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম বুধবার নবান্ন থেকে প্রকাশ করা হবে। কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...

ছায়ানটের উদ্যোগে নজরুল পুরস্কার ২০২৬, সম্মানিত বর্ষীয়ান শিল্পী অনসূয়া 

কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী (Kazi Nazrul Islam) উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল কলকাতার সাংস্কৃতিক দল ছায়ানট (Kolkata's cultural...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দোতলা বাস উল্টে মৃত ৬, আহত ১৫

উত্তরপ্রদেশের (Utterpradesh) উন্নাও জেলায় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৬ এবং গুরুতর জখম প্রায় ১৫ জন। মঙ্গলবার...

মোহনবাগানের সহ-সভাপতি পদ থেকে ইস্তফা কুণালের 

বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) ফুটবলপ্রীতি সর্বজনবিদিত। ছোটবেলা থেকেই থেকেই তিনি মোহনবাগান সমর্থক। তবে এবার প্রিয়...