Saturday, March 21, 2026

বন্ধ টালা ব্রিজ: নিত্যযাত্রীদের আশ্বস্ত করে বিকল্প রুটে নামছে বহু বাস

Date:

Share post:

সংস্কারের জন্য টালা ব্রিজ বন্ধ। পরিবর্তে বিকল্প রুটের সন্ধান দিয়েছে সরকার। কিন্তু ৯টি রুটের প্রায় ৩৫০টি বাস সোমবার রাস্তায় নামেনি। যার জেরে সপ্তাহের প্রথম দিনই যেভাবে ভোগান্তিতে পড়তে হল, তাতে বুধবার থেকে সব সরকারি অফিস খুলে গেলে পরিস্থিতি কী দাঁড়াবে, তা ভেবে আতঙ্কিত বাসযাত্রীরা।

আবার হাতেগোনা যে বাসগুলি চলছিল, তার মধ্যে কোনও বাস নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত না গিয়ে ‘কাটা রুটে’ চলেছে। তাতে যাত্রীদের গন্তব্যে পৌঁছতে সময় যেমন বেশি লেগেছে, তেমনি খরচও হয়েছে অতিরিক্ত। তবে বাস মালিকদের নয়া সংগঠনের নেতৃত্ব পরিবহণ দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে বেশ কিছু রুটের বাসের পরিবর্তিত রুট নতুন করে বিন্যাস করার আর্জি জানিয়েছেন মালিকরা। প্রশাসনিক কর্তারা সেই আর্জি মেনে নিয়েছেন বলে দাবি নয়া সংগঠনের কর্তাদের।

মালিক পক্ষের দাবি মতো পরিবর্তিত রুট মেনে নেওয়া হলে আজ বাসের সংখ্যা বাড়বে বলে আশ্বস্ত করা হয়েছে। ফলে নিত্য যাত্রীদের ভোগান্তি কিছুটা কমতে পারে।

Related articles

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...

একই চাঁদ দেখে পালন হয় ইদ – করবাচৌথ, রেডরোড থেকে বাংলার সম্প্রীতি অটুট রাখার বার্তা অভিষেকের 

আকাশের যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে পালন করা হয় করবাচৌথও। এক মাসের রমজান শেষে আজ...

রেড রোড থেকে লাল মসজিদ, বৃষ্টি মাথায় ইদের সকালে মানুষের পাশে মমতা-অভিষেক

পবিত্র ইদের (Eid) সকালে বৃষ্টি মাথায় নিয়ে কলকাতার রেড রোডে উপস্থিত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

শনির সকালে ঝিরঝিরে বৃষ্টি, একধাক্কায় কলকাতায় ৬ ডিগ্রি পারদ পতন!

রাতভর ঝড়বৃষ্টির কারণে নিম্নমুখী সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার সকালে যা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস শনিবার সকালে মহানগরীর সেই তাপমাত্রা...