Saturday, May 23, 2026

অযোধ্যা মামলার শুনানি শেষ, ২৩ দিন পর রায়দান

Date:

Share post:

অযোধ্যা মামলার শুনানি শেষ। আজ, বুধবার সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছিলেন যে, বিকেল পাঁচটার মধ্যে অযোধ্যা মামলার শুনানি শেষ করতে হবে। সেই কথামতো বিকেল পাঁচটার আগেই শেষ হল অযোধ্যার মামলার শুনানি। কিন্তু শুনানির শেষ দিনে নাটকীয় মোড় গোটা আদালত চত্বরে।

এদিন শুনানি চলাকালীন রাম জন্মভূমির জমির মানচিত্র আদালতে পেশ করেছিলেন হিন্দু মহাসভার পক্ষের আইনজীবী। কিন্তু সেই মানচিত্র ভরা আদালতে ছিড়ে ফেলেন বাবরি মসজিদ পক্ষের আইনজীবী। মানচিত্র ছিঁড়ে ফেলার আগে সকলের সামনে তিনি বলেন, ‘এটি ছিঁড়ে ফেলার জন্যেও কি অনুমতির প্রয়োজন?‌’‌

আরও পড়ুন – শুনানি শেষের ঘোষণার সঙ্গে সঙ্গেই সঙ্ঘের সলতে পাকানো শুরু

তবে বাবরি মসজিদ পক্ষের আইনজীবীর এই কাজে অত্যন্ত ক্ষুব্ধ হন প্রধান বিচারিপতি রঞ্জন গগৈ। ক্ষুব্ধ প্রধান বিচারপতি বলেন, ‘‌আদালতে সমস্ত নিয়ম নষ্ট হযে গিয়েছে। আমরা বেরিয়ে যাব।’‌ অযোধ্যা মামলায় দৈনিক শুনানির আজ ৪০তম দিন ছিল।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে চলে আসছে এই মামলার শুনানি। তবে শুনানির শেষে নাটকীয় মোড় পেরিয়ে জানা গিয়েছে, 23 দিন পর হবে অযোধ্যা মামলার রায়দান হবে। প্রসঙ্গত, আগামী 17 নভেম্বর রায়দান হবে বলে জানা গিয়েছিল। কিন্তু শেষ দিনের শুনানির পর জানা যাচ্ছে, আগামী 8 নভেম্বর হবে অযথা মামলার রায়দান। এখন কী রায় দেয় প্রধান বিচারপতির বেঞ্চ, সেটাই দেখার।

আরও পড়ুন – অভিজিতের মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মমতা

Related articles

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...

ISL: ইমামি প্রসঙ্গে বড় বয়ান, চ্যাম্পিয়ন হয়েই মোহনবাগানকে মোক্ষম কটাক্ষ নীতুর

ইস্টবেঙ্গল(East Bengal)  ইমামির (Emami) ভাঙন নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে। আইএসএল(ISL) জয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই  ইস্টবেঙ্গল ক্লাবের...

রেকর্ড গরমে পুড়ছে তেলঙ্গানা! দাবদাহ-লু-এর জোড়া ফলায় মৃত অন্তত ১৬

চলতি মরশুমে দাবদাহ এবং লু-এর ফলে তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৬। রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করে...

হালিশহর-ভাটপাড়ার পর এবার কাঁথি! ভয় দেখিয়ে পরপর পুরসভা ভাঙছে বিজেপি

মুখে এক কাজে আর এক। ক্যামেরার সামনে বিজেপি নেতৃত্ব বলছেন, কোনও পুরসভা-পঞ্চায়েত-পঞ্চায়েত সমিতি-জেলা পরিষদ আমরা দখল করব না।...