Tuesday, June 9, 2026

অভিজিতের মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মমতা

Date:

Share post:

নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বুধবার, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তিনি বালিগঞ্জ সার্কুলার রোডে নির্মলা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন। বাঙালি অর্থনীতিবিদের সস্ত্রীক নোবেল জয়ের খবরের পরেই টুইটারে শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা বন্দোপাধ্যায়। অভিজিৎ বিনায়ক দেশকে গর্বিত করেছেন বলেও জানান তিনি। এরপরে তাঁর মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সেই মতো এদিন বিকেলে তাঁর যাওয়ার কথা রয়েছে অভিজিতের বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে।

Related articles

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...