Monday, June 15, 2026

জোরালো ত্রিকোণ প্রেমের জেরে হত্যার সম্ভাবনা

Date:

Share post:

দেবাঞ্জন দাস হত্যাকাণ্ডে জোরালো হচ্ছে ত্রিকোণ প্রেমের তত্ত্ব। দেবাঞ্জনের বান্ধবী উচ্চ মাধ্যমিক পড়ুয়া ছাত্রীকে জিজ্ঞাসাবাদের পরে পুলিশের অনুমান, দেবাঞ্জন ও প্রাক্তন প্রেমিক প্রিন্স সিংয়ের দুজনের সঙ্গেই সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন ওই তরুণী। তাঁর একাধিক ফেসবুক অ্যাকাউন্টের একটির বন্ধু তালিকায় ছিলেন দেবাঞ্জন, অন্যটিতে প্রিন্স।
দেবাঞ্জনের বাবা অরুণ দাসের অভিযোগ, খুনের পিছনে প্রিন্সের ভূমিকা রয়েছে। প্রিন্স একাধিকবার তাঁর ছেলেকে হুমকি দিয়েছিল বলে অভিযোগ করেন অরুণ দাস।

প্রিন্স ও দেবাঞ্জন একটি বেসরকারি ইংরেজি মাধ্যম একই সঙ্গে পড়তেন। দেবাঞ্জনের সঙ্গে ভাল বন্ধুত্বও ছিল প্রিন্সের। কিন্তু তরুণীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে সেই বন্ধুত্ব শত্রুতায় পরিণত হয়।

আরও পড়ুন – দেবাঞ্জন-হত্যায় ভাড়াটে খুনি?

প্রায় তিন বছর প্রিন্সের সঙ্গে সম্পর্ক ছিল দেবাঞ্জনের বর্তমান বান্ধবীর। পুলিশের অনুমান, ইদানীং দুজনের সঙ্গেই সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন তিনি। যার জেরে প্রিন্স বারবার দেবাঞ্জনকে তাঁদের রাস্তা থেকে সরে যেতে বলছিলেন। প্রাণে মেরে ফেলার হুমকিও দিচ্ছিলেন। তবে, তদন্তকারীদের ওই তরুণী বিভ্রান্ত করার চেষ্টা করেন বলে পুলিশ সূত্রে খবর। এখন প্রিন্সকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডে জট খুলতে চাইছে পুলিশ।

আরও পড়ুন – প্রিন্সকে ছেড়ে দেবাঞ্জনের কাছে তরুণী, তার জেরেই খুন?

Related articles

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...

বিজেপিতে টানতে ‘টোপ ও ভয়’, নজর রাখছেন খোদ শাহ! বিস্ফোরক কীর্তি আজাদ 

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভূপেন্দ্র যাদব...