Monday, June 15, 2026

পদ্মায় গুলি: ভারতের উপর দায় চাপিয়ে বাংলাদেশ বলল, মিটে গেছে

Date:

Share post:

পদ্মায় গুলিতে ভারতের বিএসএফ জওয়ান মৃত্যুর ঘটনায় মুখ খুলল বাংলাদেশ। তাদের সীমান্তরক্ষী বাহিনী সাংবাদিক বৈঠক করে বলল:

আমরা পদ্মায় মা ইলিশ সংরক্ষণ কর্মসূচিতে নজরদারি করছিলাম। এই সময় ভারতীয় মৎস্যজীবী জলসীমা অতিক্রম করে আমাদের দিকে আসে এবং আমরা ধরে ফেলি। এরপর ভারতীয় বাহিনীর চারজন একটি স্পিড বোটে করে আসে এবং ধৃতকে ছেড়ে দিতে বলে। আমরা বলি পতাকাবৈঠকের মাধ্যমে ছাড়ব। ভারতীয় বাহিনী তা না শুনে তখনই তাকে ছাড়াবার চেষ্টা করে এবং গুলি চালায়। তখন আত্মরক্ষার্থে আমরা গুলি চালাই। ভারতীয় বাহিনী চলে যায়। পরে আবার বৈঠক হয়। ভারতীয়রা জানায় তাদের একজন মারা গেছেন। দুই পক্ষ নিজেদের অবস্থান বলে। আটক মৎস্যজীবীকে ফেরতের প্রক্রিয়া চলছে। যে সব বিষয়ে অসঙ্গতি আছে, সেগুলি তদন্ত করে দেখা হবে। বৈঠকে গোটা বিষয়টি আলোচিত হয়েছে।

এদিকে, ভারতীয় বিএসএফ সূত্রে বাংলাদেশের দাবি উড়িয়ে বলা হয়েছে বিনা প্ররোচনায় তারা গুলি চালিয়েছে। এখন যে বিবৃতি তারা দিচ্ছে তার সঙ্গে বাস্তবের সম্পর্ক নেই।

আরও পড়ুন – পিছিয়ে গেল ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায়ের উদ্বোধন

Related articles

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...

বিজেপিতে টানতে ‘টোপ ও ভয়’, নজর রাখছেন খোদ শাহ! বিস্ফোরক কীর্তি আজাদ 

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভূপেন্দ্র যাদব...