Wednesday, May 6, 2026

রাজাবাজারের সভায় কী বললেন অধীর?

Date:

Share post:

পশ্চিমবঙ্গে এনআরসি লাগু করতে গেলে আগে সংবিধানের যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে বদলাতে হবে বলে মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

শনিবার রাতে রাজাবাজারে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন। অধীর চৌধুরী বলেন, অসমে এনআরসি লাগু হাওয়ার পর সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দুরা। এ রাজ্যে এনআরসি লাগু করলে জটিলতা বাড়বে। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক বিজেপি গণতন্ত্রকে ভূলুন্ঠিত করার চক্রান্ত করছে।

শুধু কেন্দ্রের বিজেপি নয়, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেও একহাত নিয়েছেন অধীর চৌধুরী। তিনি বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে লেখনি ধরলেই তাকে পুলিশ দিয়ে অত্যাচার করা হয়। সন্ময় বন্দোপাধ্যায় গ্রেপ্তারি প্রসঙ্গ উঠলে একথা বলেন তিনি।

Related articles

সুপ্রিম কোর্টের আশঙ্কা সত্যি: ৫০ আসনে জয়ের ব্যবধান বাদ পড়া ভোটারের থেকে কম

এসআইআরের মাধ্যমে বাংলার ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচনে জেতার ছক কষেছিল বিজেপি। বারবার সেই কথা...

প্রশাসনিক রদবদল: রাজ্যপাল আর এন রবির নতুন সচিব হলেন সৌমিত্র মোহন

রাজ্যে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। ২০০২ ব্যাচের আইএএস অফিসার ড. সৌমিত্র মোহনকে রাজ্যপাল আর এন রবির...

সল্টলেক থেকে মুলীধর সেন লেন: জয়ের পরে পুরোনোদের হাত ধরলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের আগে বাংলার মাটি আঁকড়ে ধরতে গিয়ে নতুন পুরনো সবাইকে একসঙ্গে আনার বার্তা দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।...

সরকারি নথির নিরাপত্তায় বাড়তি নজর! সব দফতরকে ‘স্টক’ নেওয়ার কড়া বার্তা নবান্নের

প্রশাসনিক নথি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে আরও কড়া অবস্থান নিল নবান্ন। বুধবার নবান্ন থেকে জারি হওয়া এক নির্দেশিকায়...