Monday, May 11, 2026

ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের

Date:

Share post:

ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। তাঁদের গোলাবর্ষণে 2 ভারতীয় জওয়ানের সঙ্গে প্রাণ হারালেন 1 নাগরিক। সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। এর জেরে নিহত হন 2 ভারতীয় জওয়ান। শুধু তাই নয়, প্রাণ হারিয়েছেন এক স্থানীয় বাসিন্দাও। এর পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। 7টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। মৃত্যু হয়েছে জঙ্গি ও পাক সেনা সহ কমপক্ষে 10 জনের।

রবিবার ভোর থেকেই, কুপওয়ারার তাংধার এলাকায় হঠাৎই গোলাবর্ষণ শুরু করে পাক সেনা। এর জেরে গুরুতর আহত হন দুই ভারতীয় সেনার জওয়ান। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁদের। ঘটনায় আরও কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন বলে সূত্রের খবর।
শনিবার রাত থেকেই পাকিস্তান সীমান্তে ওই তরফ থেকে গুলিবর্ষণ চলছে। জবাবও দিয়েছে ভারতীয় বাহিনী। রবিবার ভোর ৪ টে থেকে সীমান্ত বরাবর হামলা শুরু হয়। ভারতীয় সেনার পাল্টা জবাবে পাক অধিকৃত কাশ্মীরে সাতটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে বহু জঙ্গি ও পাক সেনার।

আরও পড়ুন-মাত্র 3 ঘণ্টায় খুনের ছক প্রিন্স, বিশালের

 

Related articles

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...

অবসরপ্রাপ্ত কর্মীদের আর পদে নয়! দ্রুত মেয়াদ শেষের নির্দেশ রাজ্যের

শুরুতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলের পথে হাঁটল নব নির্বাচিত সরকার (New Elected BJP Govt.)। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...

ISL: জয়ে ফিরতে মরিয়া বাগান, হাবাসহীন ইন্টার কাশীকে নিয়ে সতর্ক লোবেরা

শেষ ল্যাপের আইএসএলের(ISL) লড়াই। এবার চ্যাম্পিয়নশিপের দৌড়ে প্রবলভাবেই আছে মোহনবাগান(Mohun Bagan) এবং ইস্টবেঙ্গল। মঙ্গলবার ঘরের মাঠে ইন্টার কাশীর...