Friday, June 26, 2026

মাত্র 3 ঘণ্টায় খুনের ছক প্রিন্স, বিশালের

Date:

Share post:

মাত্র তিন ঘণ্টা, তার মধ্যেই দেবাঞ্জন দাসকে খুনের পরিকল্পনা করেছিল প্রিন্স সিং। লাগাতার জেরায় খুনের অভিযোগ কবুল করে সে। নবমীর রাতে সল্টলেকের সেক্টর 3তে একটি পানশালায় বসে মদ্যপান করে প্রিন্স ও বিশাল। সেখানেই দেবাঞ্জনকে খুনের ছক কষে। কারণ, ত্রিকোণ প্রেম। যে তরুণীর সঙ্গে দেবাঞ্জনের বর্তমানে সম্পর্ক ছিল, তিনি প্রিন্সের প্রাক্তন বান্ধবী। তিন বছর ধরে তার সঙ্গে সম্পর্ক রাখার পর, তাতে ইতি টেনে দেবাঞ্জনের কাছে গিয়েছিলেন সেই তরুণী। কিন্তু একথা মেনে নিতে পারেনি প্রিন্স। বারবার দেবাঞ্জনকে সরে যেতে বলে সে। এমনকী, হুমকিও দেয় বলে অভিযোগ। নবমীর দিন বান্ধবীকে নিয়ে দেবাঞ্জন প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছেন এবং সেখান থেকে পার্টিতে গিয়েছেন এই খবর পেয়েই তাঁকে চিরদিনের মতো রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে প্রিন্স। সেইমতো বেলঘরিয়ায় এক বন্ধুর থেকে আগ্নেয়াস্ত্র নেয়। তারপরে বিশালের স্কুটিতে চেপে দেবাঞ্জনকে ফলো করে। দেবাঞ্জনের গতিবিধি সম্পর্কে বিশালই প্রিন্সকে খবরাখবর দিচ্ছিল। নিমতায় বান্ধবীকে নামিয়ে ফেরার পথে দেবাঞ্জন দাসকে গুলি করে প্রিন্স সিং। ঘটনাস্থল থেকে বিশালের স্কুটিতে চেপেই পালিয়ে যায় অভিযুক্ত।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে একাদশী পর্যন্ত দমদমে বিশালের এক পরিচিতর ফ্ল্যাটে গা-ঢাকা দিয়েছিল প্রিন্স। সেখান থেকে যায় বজবজে এক আত্মীয়ের বাড়ি। আত্মীয়দের দাবি, প্রথমে জানায় সে একটা ঝামেলায় জড়িয়ে পড়েছে। পুলিশ খুঁজছে তাই কদিন থাকতে চায়। পরে তার গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় আত্মীয়রা চেপে ধরেন। তখনই সে জানায়, মারামারিতে খুন হয়ে গিয়েছে একটি ছেলে। তবে লুকিয়ে থেকেও শেষরক্ষা হয়নি। শনিবার, সেখান থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। যখন তাকে গ্রেফতার করা হয়, তখন খাটের তলায় লুকিয়ে ছিল সে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়।
জেরার মুখে প্রিন্স স্বীকার করে, দেবাঞ্জনের সঙ্গে প্রাক্তন বান্ধবী সম্পর্ক মেনে নিতে পারছিল না সে। বারবার বলা সত্ত্বেও দেবাঞ্জন সরে না যাওয়াতেই তাঁকে চিরদিনের মত সরিয়ে দিতে পরিকল্পনা করে।

 

আরও পড়ুন-লাইন থেকে লরি সরাতে 3 ঘণ্টা পার!

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...