Friday, June 26, 2026

‘টাইম মেশিনে’ বসিয়ে নোবেলজয়ী প্রাক্তনীকে ছাত্রকালে ফেরাবে প্রেসিডেন্সির প্রাক্তনী সংসদ

Date:

Share post:

প্রেসিডেন্সির প্রাক্তনী নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে কিছুক্ষণের জন্য ছাত্রাবস্থায় ফিরিয়ে দেবে প্রেসিডেন্সির প্রাক্তনী সংসদ। প্রাক্তনী সংসদের সচিব বিভাস চৌধুরি জানিয়েছেন,
ছাত্র হিসেবে প্রেসিডেন্সিতে কাটানো সেই তিন বছরে যাঁরা অভিজিতবাবুর শিক্ষক ছিলেন, সহপাঠী ছিলেন, জুনিয়র ছিলেন , ক্যান্টিনের দায়িত্বে যিনি ছিলেন, দারোয়ান ছিলেন যিনি, একটি অনুষ্ঠানের আয়োজন করে তাঁদের সবাইকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে সংসদ। সিদ্ধান্ত হয়েছে ওই বিশেষ অনুষ্ঠানেই এবারের শ্রেষ্ঠ প্রাক্তনীর সম্মান তাঁকেই দেওয়া হবে। তৎকালীন
প্রেসিডেন্সি কলেজে অর্থনীতি নিয়ে যখন ভর্তি হয়েছিলেন অভিজিৎ বিনায়ক, তখন অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন মিহির রক্ষিত, অমিতাভ চট্টোপাধ্যায়রা। পাশ সাবজেক্ট হিসেবে রাষ্ট্রবিজ্ঞান এবং রাশিবিজ্ঞান নিয়েছিলেন অভিজিৎবাবু। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ছিলেন অমল মুখোপাধ্যায়। সেই সময় রাশিবিজ্ঞানের বিভাগীয় প্রধান ছিলেন অতীন্দ্রমোহন গুন। শিক্ষক ছিলেন বিশ্বনাথ দাস। এঁদের সবাইকে নিয়ে আড্ডার আয়োজন করা হবে, বলবেন অভিজিৎবাবু। গোটা অনুষ্ঠানটি রেকর্ড করা হবে। প্রাক্তনী সংসদের সম্পাদক বিভাস চৌধুরি বলেছেন, ‘‌সেই সময় অভিজিৎবাবুর শিক্ষক, বন্ধু, সহপাঠী যাঁরা ছিলেন এবং যাঁরা এখন কলকাতায় আছেন তাঁদের সবাইকে আমরা নিয়ে আসব। তখন ক্যান্টিনের দায়িত্বে ছিলেন প্রমোদদা। তাঁকেও ডাকা হবে। আমরা চেষ্টা করব সেই সময় কলেজের সঙ্গে যুক্ত ছিলেন যাঁরা এবং
যাঁরা এখনও জীবিত তাঁদের একত্রিত করে অভিজিৎবাবুকে সেই দিনগুলো কিছুক্ষণের জন্য হলেও ফিরিয়ে দিতে। ওঁর স্ত্রী এস্থার দুফলোকেও আমন্ত্রণ জানানো হবে।’‌‌‌
প্রাক্তনী সংসদের অনুষ্ঠানটি হয় 20 জানুয়ারি, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবসের দিন। কিন্তু ওই দিন অভিজিতবাবুকে পাওয়ার সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। তাই ডিসেম্বর মাসেই একটি বিশেষ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিসেম্বরের অনুষ্ঠানেই তাঁকে ‘‌অতুলচন্দ্র গুপ্ত বিশিষ্ট প্রাক্তনী সম্মাননা’‌ জানানো হবে বলে জানান বিভাসবাবু। বলেন, ‘‌এই সম্মান আগে পেয়েছেন অমর্ত্য সেন, বিমল জালান, সোমনাথ চ্যাটার্জি, সুকান্ত চৌধুরি, নবনীতা সেন। সেইদিক দিয়ে দেখলে অভিজিৎবাবু সবথেকে কনিষ্ঠ, যিনি এই সম্মান পাচ্ছেন।’‌

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...