Friday, June 26, 2026

রাত পোহালেই মহারাষ্ট্র, হরিয়ানার বিধানসভার ভোট

Date:

Share post:

রাত পোহালেই সোমবার মহারাষ্ট্র এবং হরিয়ানার বিধানসভা ভোট। মহারাষ্ট্রের 288 আসনে এবং হরিয়ানার 90 আসনে ভোট নেওয়া হবে। যথারীতি দু’রাজ্যেই যুযুধান কংগ্রেস এবংবিজেপি। মহারাষ্ট্রে মোট 8 কোটি 94 লক্ষ এবং হরিয়ানায় মোট 1 কোটি 82 লক্ষ ভোটদাতা এবার মতদান করবেন।

ইতিমধ্যেই EVM ও VVPAT নিয়ে বুথে বুথে রওনা হয়েছেন ভোট কর্মীরা। ভোট গ্রহণ পর্ব অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে দুই রাজ্যজুড়ে কড়া সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। প্রতিটি জেলায় জেলায় নজরদারি চালাবে নির্বাচনে যুক্ত বিশেষ প্রতিনিধিদের দল। মহারাষ্ট্রের মাও অধ্যুষিত এলাকায় ভোট শান্তিপূর্ণ ও অবাধ করার জন্য মোতায়েন করা হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী।

এই দুই রাজ্যের রাজনৈতিক সমীকরণ বলছে, মহারাষ্ট্রে যুযুধান দুই রাজনৈতিক দল বিজেপি এবং শিবসেনা। শিবসেনার সঙ্গে এ রাজ্যে বিজেপি’‌র ঠাণ্ডা লড়াই চলছে। এদের সঙ্গে টক্কর দিতে তৈরি কংগ্রেস–এনসিপি জোট। মোট 3 হাজার 237 জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে। হরিয়ানায় সম্মুখসমরে কংগ্রেস–বিজেপি। হরিয়ানায় মোট 1 হাজার 169 জন প্রার্থী এবার লড়াই করছেন।

এছাড়া সোমবারই দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের মোট 64 বিধানসভা আসনে হবে উপনির্বাচন।

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...