Wednesday, June 17, 2026

মহারাষ্ট্র-হরিয়ানায় গণতন্ত্রের উৎসবে সাতসকালে ভোট দিলেন ভাগবত-গড়করি-গোয়েলরা

Date:

Share post:

গণতন্ত্রের উৎসবে মেতে উঠেছে মহারাষ্ট্র ও হরিয়ানা। সোমবার সকাল সাতটা থেকে এই দুই রাজ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। আর সকাল সকাল গণতন্ত্রের এই উৎসবে যোগ দিয়ে ভোট দিয়ে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। নাগপুর সেন্ট্রাল আসনের ভোটার তিনি। একইভাবে সাতসকালেই স্ত্রীকে সঙ্গে নিয়ে নাগপুরে ভোট দিলেন নীতীন গড়করি।

এদিন ভোটগ্রহণপর্ব শুরু হতেই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, রাজ্যে কমপক্ষে ২২৫ আসনে জিতবে বিজেপি-শিবসেনা জোট। মানুষ মোদীজি ও ফড়নোবিশের সঙ্গে রয়েছেন। মহারাষ্ট্র সরকার গড়বে বিজেপি জোট।

পাশাপাশি এদিন ভোট দিলেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার জুলিও রিবেইরো। মুম্বইয়ের ওরলি বিধানসভা আসনে ভোট দিলেন তিনি। আন্ধেরি পশ্চিম বিধানসভা আসনের একটি বুথে গিয়ে ভোট দিলেন বর্ষিয়ান অভিনেত্রী শোভা খোটে।

মহারাষ্ট্রের মতো হরিয়ানাতেও সকাল-সকাল ভোট দিচ্ছেন ভিআইপিরা। এদিন সকালেই ভোট দিলেন হরিয়ানা আদমপুর বিধানসভার প্রার্থী সোনালি ফোগাট। হিসারের একটি বুথে ভোট দিলেন হরিয়ানা কংগ্রেস কমিটির প্রধান কুমারি শেলজা।

Related articles

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...