Saturday, June 20, 2026

শিলিগুড়ির পর এবার সুন্দরবন সফরে রাজ্যপাল, করবেন বৈঠকও

Date:

Share post:

এর আগে তিনি শিলিগুড়ি গিয়েছিলেন। সেখানে তাঁর প্রশাসনিক বৈঠক নিয়ে কম বিতর্ক হয়নি।

ফের বিতর্ক তৈরি করে শিলিগুড়ির পর এবার সুন্দরবন সফরে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সুন্দরবন সফরে গিয়েও প্রশাসনিক বৈঠক করতে পারেন তিনি৷ এই প্রশাসনিক বৈঠক নিয়ে জনপ্রতিনিধিদের আমন্ত্রণও জানানো হয়েছে বলে সূত্রে খবর৷ পুলিশ প্রশাসন-সহ জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে চান রাজ্যপাল। জানা গিয়েছে, মঙ্গলবার সুন্দরবনের ধামাখালি, সন্দেশখালি সফরে যাওয়ার কথা রাজ্যপালের৷ এ কারনেই দুই 24 পরগনার পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের আমন্ত্রণ পাঠানো হচ্ছে বলে খবর৷ দুই জেলার সমস্ত পুলিশকর্তা, আধিকারিকদের আমন্ত্রণ জানানো হয়েছে৷ উত্তর ও দক্ষিণ 24 পরগনা প্রশাসনের কর্তাব্যক্তিদের নিয়ে প্রশাসনিক বৈঠক করতে পারেন রাজ্যপাল৷ এর আগে শিলিগুড়িতে একইভাবে প্রশাসনিক বৈঠক করছিলেন রাজ্যপাল৷ কিন্তু সেখানে শাসক দলের প্রতিনিধিরা উপস্থিত না থাকায় ক্ষোভও প্রকাশ করেছিলেন রাজ্যপাল৷ পুলিশ কর্তাদের গরহাজিরা নিয়ে প্রশ্নও তুলেছিলেন৷ সুন্দরবনেও একই ঘটনা ঘটবে বলেই রাজনৈতিক মহলের ধারনা।

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...