Tuesday, June 23, 2026

সাংবাদিকদের ফাঁদে পড়বেন না, অভিজিৎকে পরামর্শ মোদির

Date:

Share post:

নোবেল পুরস্কার পাওয়ার পরেই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে ফেরার পরে মঙ্গলবার, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন অভিজিৎ। তারপরেই সাংবাদিক বৈঠকে তিনি জানান, প্রধানমন্ত্রী তাঁকে সতর্ক করেছেন, সাংবাদিকদের ফাঁদে না পড়তে। নোবেলজয়ীর এহেন রসিক মন্তব্যে হাসির রোল ওঠে।

এক সাংবাদিক অভিজিৎকে প্রশ্ন করেন, দেশের অর্থনৈতিক মন্দার অবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তাঁর কথা হয়েছে কি না? এর উত্তরেই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় জানান, “প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ অত্যন্ত সৌহার্দপূর্ণ।” এরপরেই তাঁর সহাস্য মন্তব্য, প্রধানমন্ত্রী তাঁকে বলেছেন কীভাবে মিডিয়া তাঁকে মোদি বিরোধী কথা বলতে প্ররোচিত করবে।

নোবেলজয়ী জানান, প্রধানমন্ত্রী টিভি দেখেন এবং সব বিষয়ে নজর রাখেন। মোদি কীভাবে শাসনব্যবস্থা দেখেন সে বিষয়েও তাঁদের মধ্যে কথা হয়। অভিজিতের মতে, প্রধানমন্ত্রী জানান, আমলাতন্ত্রের কারণে অনেক সময় সমস্যা হয়। এই প্রক্রিয়া সংস্কার আনতে চান নরেন্দ্র মোদি। সবশেষে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তাঁর মতে, মোদির সঙ্গে সাক্ষাৎ এক দুর্দান্ত অভিজ্ঞতা।

আরও পড়ুন-সচেতন মালিক, বাধ্য পোষ্য

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...