Friday, June 19, 2026

ফের পুরসভার নজরে মহানগরের ৪০ রেস্তোরাঁ

Date:

Share post:

বাঙালির সবচেয়ে উৎসবের মরসুম প্রায় শেষে। ডিসেম্বরেই শুরু হবে বড়দিনের মরসুম। চলবে দেদার খানপিনা। তার আগেই কলকাতার ৪০টি নামী–দামি রেস্তোরাঁর বিরুদ্ধে নোটিশ পাঠাল পুরসভা। খাবারে ক্ষতিকর রাসায়নিক রং, মশলা ব্যবহারের অভিযোগেই এই নোটিশ। এই মামলায় জরিমানার পাশাপাশি জেলও হতে পারে।

ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার তৈরি এবং বিক্রির বিরুদ্ধে কলকাতা পুরসভা লাগাতার অভিযান চালাচ্ছে। রাস্তার পাশে অস্থায়ী দোকান থেকে ছোট, বড় রেস্তোরাঁ- সব জায়গাতেই অভিযান চালানো হয়েছে। খাবারের নমুনা সংগ্রহ করে রান্নায় ব্যবহৃত মশলা, কাঁচা মালের গুণমান পরীক্ষা করে দেখা হয়।

উল্লেখযোগ্য হল, নামকরা সব রেস্তোরাঁর খাবারে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর রাসায়নিক মিলেছে। আরসালান, রয়্যালের মতো বেশ কয়েকটি রেস্তোরাঁর নামও রয়েছে তালিকায়। ভাইফোঁটার আগে মিষ্টি ও খাবারের দোকানে নজরদারি চালাবেন পুরসভার স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। অনেক রেস্তোরাঁ ও হোটেলে উৎসব উপলক্ষ্যে বিশেষ আয়োজন থাকে। সেই সব জায়গাতেও অভিযান চালানো হবে।
এফএসএসএআই–এর গাইডলাইন মেনে একটি পুরসভা একটি গাইডলাইন তৈরি করে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহার করা হচ্ছে। এরপরই কড়া পদক্ষেপ করে পুরসভা।

আরও পড়ুন-ইউনিয়নের ঝামেলায় বন্ধ ২৫০ টোটো

 

Related articles

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...

বিবাহিত অম্বরীশ! অভিনেতার ছবি পোস্ট করে চমক কৌশিকের

বৃষ্টিভেজা শুক্রের সকালে টলিউডে সুখবর। বিয়ে করেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)! পাত্রী নাকি এয়ারহোস্টেস। আর বিয়েটা হয়েছে...