Wednesday, April 29, 2026

সঙ্কট কাটল বাংলাদেশ ক্রিকেটে, ভারত সফরের আগে ধর্মঘট ছেড়ে খেলায় ফিরছেন ক্রিকেটাররা

Date:

Share post:

ভারত সফরের আগে চরম সঙ্কটে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট। নিজেদের দাবি নিয়ে নজিরবিহীনভাবে ধর্মঘটের ডাক দিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আপাতত কেটে গেছে ক্রিকেটের সেই সঙ্কট।

আলোচনার পর ক্রিকেটারদের ১১টি দাবি মেনে নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। আরও দুটি অতিরিক্ত দাবি (রাজস্বের ভাগ ও মহিলা ক্রিকেটারদের সম মর্যাদা) নিয়ে পরবর্তী সময় আলোচনার আশ্বাসও দিয়েছেন তিনি।

মিরপুরে বিসিবি কার্যালয়ে আলোচনার পর গত সোমবার ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন ক্রিকেটাররা। ফলে আগামী শুক্রবার (২৫ অক্টোবর) থেকে ভারত সফরের অনুশীলন ক্যাম্পে যোগ দিচ্ছেন তাঁরা।

Related articles

মিতার পাশে মিতালি: অ্যাম্বুল্যান্সে ভোট দিতে গেলেন আহত তৃণমূল সাংসদ

আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগের সমর্থনে অসুস্থ শরীরে অ্যাম্বুল্যান্সে করে ভোট দিতে গেলেন তৃণমূল সাংসদ মিতালী বাগ।...

সুষ্ঠু ভোটগ্রহণে এসে অশান্তি পাকাচ্ছেন বিজেপি প্রার্থী! শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ ভবানীপুরের ভোটারদের

সকাল থেকে শান্তিতেই ভোটগ্রহণ চলছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। পরিস্থিতি পরিদর্শন করেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়...

EVM বিভ্রাটের জের, ভোট দিতে পারলেন না চিরঞ্জিত

রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব। বাংলার বিভিন্ন প্রান্তে মানুষ ভোট দিচ্ছেন। এরমধ্যে ইভিএম বিভ্রাটের শিকার হওয়ায় বুধবার...

দক্ষিণ চব্বিশ পরগণায় শান্তিপূর্ণ নির্বাচন: জানালেন সিইও মনোজ

দ্বিতীয় দফার নির্বাচনে রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচনের ছবিটা স্পষ্ট করে দিলেন খোদ নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল। তা সত্ত্বেও...