Tuesday, June 9, 2026

মিতার পাশে মিতালি: অ্যাম্বুল্যান্সে ভোট দিতে গেলেন আহত তৃণমূল সাংসদ

Date:

Share post:

আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগের সমর্থনে অসুস্থ শরীরে অ্যাম্বুল্যান্সে করে ভোট দিতে গেলেন তৃণমূল সাংসদ মিতালী বাগ। গত সোমবার আরামবাগ সাংসদের গাড়ি ভাঙচুরের ঘটনার পর, আরামবাগ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ছিলেন মিতালী বাগ। আজ অ্যাম্বুলেন্সে নিজের ১৩৯ নং বুথে ভোট দিলেন আরামবাগ তৃণমূল সাংসদ মিতালী বাগ।

ভোট দিয়ে বেরিয়ে মিতালী জানান,”বিজেপি বাংলার গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেছিল। আরামবাগে অভিষেকের জনসভায় যাওয়ার পথে আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, গাড়িতে হামলা চলেছিল। আমি বেঁচে ফিরেছি। নির্বাচন কমিশন এবার বলেছিল ভোট এবার শান্তিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও হিংসার বার্তা দেননি।”

দ্বিতীয় দফায় ১৪২ কেন্দ্রে ১৪৪৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯ জন। অতি স্পর্শকাতর হিসাবে ৪ হাজার ৩৮৮টি বুথকে চিহ্নিত করা হয়েছে। ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণ করতে ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ৩৮ হাজার রাজ্য ও কলকাতা পুলিশ মোতায়েন করা হয়েছে। কমিশনের কড়াকড়িতে বঙ্গভোটের প্রথম দফা কেটেছে নির্বিঘ্নে। বুধবার দ্বিতীয় তথা শেষ দফা।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...