Wednesday, May 13, 2026

ফের দলের দায়িত্ব নিয়ে আশা জাগালেন সোনিয়া

Date:

Share post:

পুরনো চাল যেমন ভাতে বাড়ে তেমনি সোনিয়া গান্ধী ফের দায়িত্ব নেওয়ার পর আশা বাড়ালো কংগ্রেস। যাবতীয় বুথফেরত সমীক্ষার হিসাব ওলোটপালট করে হরিয়ানায় গতবারের চেয়ে 16 টি আসন বাড়িয়েছে কংগ্রেস আর মহারাষ্ট্রে কংগ্রেস-এনসিপি জোট গতবারের চেয়ে 17 টি আসন বেশি পেয়েছে। হরিয়ানায় ভূপেন্দ্র সিং হুডার উপর দায়িত্ব ছেড়েছিলেন সোনিয়া, অন্যদিকে মহারাষ্ট্রে ভরসা করেছিলেন এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের উপর। রাজ্যওয়াড়ি প্রার্থী বাছাই বা প্রচার কৌশল রচনায় স্থানীয় দায়িত্বপ্রাপ্তদের উপরেই ভরসা করেছিলেন। কংগ্রেসে নবীন-প্রবীণ লবির তীব্র দ্বন্দ্বের আবহেও সভানেত্রী সোনিয়া গান্ধীর স্ট্র্যাটেজি ক্লিক করেছে। লোকসভা ভোটে বিজেপির বিপুল জয়, নরেন্দ্র মোদির ইমেজ, 370 ধারা ইস্যুতে ব্যাপক প্রচারের পরও কংগ্রেসের উল্লেখযোগ্য ভোটবৃদ্ধি ও আসনবৃদ্ধি সোনিয়ার নেতৃত্বের কার্যকারিতাকেই আবার প্রমাণ করল।

 

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...