Site Logo

তল্লাশি অভিযানে বড় সাফল্য, ছত্তিশগড়ে এনকাউন্টারে মৃত্যু ২ মাওবাদীর

EBBS Desk·
তল্লাশি অভিযানে বড় সাফল্য, ছত্তিশগড়ে এনকাউন্টারে মৃত্যু ২ মাওবাদীর

ছত্তিশগড়ে চলছে মাওবাদী বিরোধী অভিযান। বিজাপুর জেলায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যের। বাজেয়াপ্ত হয়েছে অত্যাধুনিক অস্ত্র। এখনও চলছে গুলির লড়াই।

Sponsored

Sranchi In Article

চলতি বছর আগামী ৩১ মার্চের মধ্যে দেশে মাওবাদীদের নিশ্চিহ্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। গত কয়েকমাসে ছত্তিশগড়, ঝাড়খণ্ড থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে জোরদার মাও-বিরোধী অভিযান চলছে। তাতে সাফল্যও পেয়েছে নিরাপত্তা বাহিনী।

Sponsored

Merlin In Article

পুলিশ সূত্রে খবর, মাওবাদী দলের গোপন ঘাঁটির খবর পেয়ে শনিবার বিজাপুর জেলার উত্তর-পশ্চিমে একটি অঞ্চলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর বিশেষ দল। বিপদ বুঝে আত্মগোপন করে থাকা মাওবাদীরা গুলি চালায়। পাল্টা জবাব দেন জওয়ানরা। শুরু হয় দু'তরফে লড়াই। ঘটনাস্থল থেকে দুই মাওবাদীর দেহ এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Sponsored

Shyam Sundar In Article

এর আগে গত ৩ জানুয়ারি বস্তারে দু'টি আলাদা সংঘর্ষে ১৪ মাওবাদীকে নিকেশ করা হয়। ২০২৫ সালে ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান ২৮৫ জন মাওবাদী গেরিলা।

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

_

Sponsored

Probe In Article

 

_

 

_

 

_

 

_

 

_

Related Articles

More from দেশ

View All →