Friday, March 27, 2026

বেসরকারিকরণের দিকে আরও এক পা এগোচ্ছে রেলওয়ে

Date:

Share post:

পূর্ব পরিকল্পনা মতোই বেসরকারিকরণের দিকে ধীরে ধীরে এগোচ্ছে ভারতীয় রেল। একাধিক ট্রেন এবং স্টেশনকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ার মধ্যেই রেলের অনুসন্ধান বিভাগের বেসরকারিকরণের তোড়জোড় শুরু করেছে পূর্ব রেলওয়ে।

পূর্ব রেলের তরফে ইতিমধ্যে টেন্ডার ডেকে অনুসন্ধান বিভাগ পরিচালনার জন্য বেসরকারি সংস্থার কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। টেন্ডারে আসানসোল ডিভিশনের ৯টি স্টেশনের জন্য দরপত্র চাওয়া হয়েছে। বেসরকারি সংস্থাগুলিকে যোগাযোগের বিষয়টি দেখতে হবে। পাশাপাশি, ঘোষণার দিকটিও দেখতে হবে তাদের। রেল সূত্রে খবর, আসানসোলের সিনিয়র ডিভিশনাল ম্যানেজারের তরফে ওই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ভারতীয় রেলের বেসরকারিকরণ হবে না বলে যতই বলুন রেলমন্ত্রী পীযূষ গোয়েল, কিন্তু সেই দিকেই যে এগোচ্ছে তার ইঙ্গিত মিলল এই সিদ্ধান্তে।

আরও পড়ুন-কেষ্টপুরে ছাত্রের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য

 

Related articles

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...

হার্দিকের প্রতিশ্রুতি পূরণ, আইপিএলের আগে মাঠকর্মীদের দিলেন আর্থিক পুরস্কার

কথা রাখলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya)। বিশ্বকাপের আগে গভীর রাত পর্যন্ত অনুশীলনের সময় যাঁরা নিঃশব্দে পাশে দাঁড়িয়েছিলেন, সেই মুম্বইয়ের...