Saturday, June 20, 2026

দুষ্মন্তের সমর্থনেই সরকার গড়ার পথে খাট্টার?

Date:

Share post:

জেজেপি বিধায়ক ও হরিয়ানার উদীয়মান নেতা দুষ্মন্ত চৌতালার সমর্থন সম্ভবত বিজেপির দিকেই। দুষ্মন্তকে উপমুখ্যমন্ত্রী করতে পারে বিজেপি। জেজেপি পেতে পারে দুজন মন্ত্রীও। জেজেপির সমর্থন পেলে হরিয়ানায় নিশ্চিন্তে দ্বিতীয়বার সরকার গড়বেন মনোহরলাল খাট্টার।

হরিয়ানা বিধানসভা ভোটে বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক প্রচার করেই 10 টি আসন জিতে চমকে দিয়েছে তরুণ দুষ্মন্তর দল জেজেপি। তবে ভোট পরবর্তী পরিস্থিতিতে রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখতে এবং সরাসরি ক্ষমতার বৃত্তে থাকতে বিজেপির সঙ্গে দরকষাকষি উপযুক্ত মনে করছেন দুষ্মন্ত। আর জেজেপিকে পেলে অনায়াসেই সরকার গড়বেন মনোহরলাল খাট্টার। সেইসঙ্গে নির্দলদের সমর্থন জুড়লে সরকারের পক্ষে সমর্থনের অঙ্কটা 57 বা 58 দাঁড়াচ্ছে, যা 46-এর ম্যাজিক ফিগারের চেয়ে অনেকটাই বেশি। ইতিমধ্যেই যেসব বিক্ষুব্ধ বিজেপি নেতা দলের টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়িয়ে জিতেছেন তাঁরা খাট্টারকে সমর্থনের কথা ঘোষণা করেছেন।

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...