Saturday, May 30, 2026

ছেলে দুষ্মন্ত উপমুখ্যমন্ত্রী হচ্ছেন ঘোষণা হতেই জেলবন্দি বাবা প্যারোলে মুক্ত!

Date:

Share post:

এই হল রাজনীতির খেলা! ছেলে হরিয়ানায় সরকার গড়তে বিজেপিকে সমর্থনের কথা ঘোষণা করলেন আর তার হাতে গরম ফল পেলেন জেলবন্দি বাবা! জেজেপি নেতা দুষ্মন্ত চৌতালার নাম হরিয়ানার উপমুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা হওয়ার পরই জানা গেল, টানা দু’ সপ্তাহের জন্য তিহার জেল থেকে ছাড়া পাচ্ছেন তাঁর বাবা অজয় চৌতালা। রবিবার দুষ্মন্তের শপথের আগেই তাঁর বাবার প্যারোল-মুক্তি ঘটছে।

হরিয়ানার প্রাক্তন সাংসদ ও বিধায়ক অজয় চৌতালা সেরাজ্যে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়ে 10 বছরের কারাদন্ড ভোগ করছেন। একই মামলায় জেল খাটছেন তাঁর বাবা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালা। দুজনেই এখন তিহার জেলে বন্দি। শোনা যায়, ওমপ্রকাশ ও অজয়ের পরিবারের মধ্যে সম্প্রতি বিবাদ ঘটেছে। যে কারণে ভোটপ্রচারেও দাদু ওমপ্রকাশের নাম না নিয়ে নিজেকে প্রপিতামহ দেবীলালের উত্তরসূরি হিসাবে তুলে ধরেছেন দুষ্মন্ত। ভোটের সময় তীব্র বিজেপি বিরোধী প্রচার করে ভোটের পর এখন বিজেপিকে বাঁচাতে ত্রাতা দুষ্মন্ত। ফলও পেলেন হাতেনাতে। জেল থেকে সাময়িক মুক্ত বাবা অজয় চৌতালা।

Related articles

আইপিএল থেকে ছিটকে যাওয়ায় হাপুস নয়নে কান্না বৈভবের, আবেগপ্রবণ ক্রিকেট ভক্তরা 

১৫ বছরের বিস্ময় প্রতিভার চোখের জলে আবেগপ্রবণ হয়ে পড়লেন কলকাতা থেকে চেন্নাই, বেঙ্গালুরু থেকে রাজস্থানের ক্রিকেটপ্রেমীরা। চোখ ভিজলো...

বিধানসভায় স্বাক্ষর বিভ্রাট: অভিষেকের একের পর এক বাড়িতে পৌঁছাল CID

বিরোধী দলনেতার প্রস্তাবে স্বাক্ষর বিভ্রাটের জেরে তৃণমূল বিধায়কদের বাড়িতে গিয়েছেন সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা। এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek...

রেড রোডের নামাজ থেকে সম্প্রীতি নষ্ট হয়েছে: FIR-এর আবেদন মমতার বিরুদ্ধে

শতাব্দী প্রাচীন রেড রোডের নামাজে ইতি পড়েছে নতুন বিজেপির সরকারের আমলে। তারপরে ২০২৫ সাল পর্যন্ত রেড রোডের নামাজ...

কালবৈশাখীতে নিম্নমুখী তাপমাত্রা, শনিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস!

আলিপুর হাওয়া অফিসের (Alipore Weather Department) পূর্বাভাস সত্যি করে শুক্রবারের হঠাৎ কালবৈশাখী কলকাতার তাপমাত্রা একধাক্কায় কমিয়েছে প্রায় পাঁচ...