Saturday, June 20, 2026

কঙ্কালীতলায় সতীপীঠে দিনভর আরাধনা

Date:

Share post:

কার্তিক অমাবস্যায় রাজ্য তথা দেশ জুড়ে চলছে শক্তির আরাধনা। বাদ নেই বীরভূমের কঙ্কালীতলাও। সেখানে কালীপুজো উপলক্ষ্যে চলছে বিশেষ পুজো। সঙ্গে যজ্ঞের আয়োজনও করা হয়েছে।

কথিত আছে, কঙ্কালীতলায় সতীর কাঁখাল অর্থাৎ কোমর পড়েছিল। সেই থেকেই এই তীর্থের নাম কঙ্কালীতলা। আবার আরেকটি মত অনুযায়ী, দক্ষযজ্ঞের পর সেখানে দেবী পার্বতীর কঙ্কাল পড়েছিল, সেই থেকেই এই নামকরণ।

আরও পড়ুন – কালীপুজোয় দক্ষিণেশ্বরে ভবতারিণী দর্শন, সঙ্গে স্কাইওয়াক

মূল মন্দিরে কালী প্রতিমার পাশাপাশি মন্দির সংলগ্ন পুকুরের মধ্যেও রয়েছে কিছু শিলাখণ্ড। প্রচলিত বিশ্বাস, এগুলিই সতীর দেহাংশ। ২০ বছরে অন্তর সেগুলি তোলা হয়। পুজোর পরে, আবার যথাস্থানে রেখে দেওয়া হয়।

কালীপুজো উপলক্ষ্য তারাপীঠের পাশাপাশি শনিবার রাত থেকে থেকেই কঙ্কালীতলাতেও ভিড় জমিয়েছেন ভক্তরা। দিনভর বিশেষ পুজো ও ভোগের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন – ভূত চতুর্দশীর রাত থেকেই জমাজমাট তারাপীঠ

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...