Thursday, June 18, 2026

কাশ্মীরে বাঙালি শ্রমিক হত্যার দায় মোদি সরকারের উপর চাপালেন সোমেন

Date:

Share post:

জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় মুর্শিবাদের পাঁচ শ্রমিকের মৃত্যুর দায় সরাসরি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের উপর চাপালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বুধবার একটি প্রেস বিবৃতি জারি করে সোমেনবাবু বলেছেন, ‘গতকাল কাশ্মীরে যে হত্যালীলা হল তা শুধু নিন্দনীয় না, এটি একটি জঘন্য অপরাধ। এর জন্য দায়ী একমাত্র মোদি সরকার। গায়ের জোরে গণতন্ত্র রক্ষা করা যায় না। পাকিস্তানের মত সন্ত্রাসবাদী রাষ্ট্রের সন্ত্রাস রুখতে হলে কাশ্মীরের সাধারণ মানুষকে সঙ্গে নিতে হবে। তাদের বিশ্বাস অর্জন করতে হবে।’

নিহত পাঁচ শ্রমিক ও আহত একজনের পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি, রাজ্যের শ্রমিকদের অন্য রাজ্যে কাজ খুঁজতে যাওয়া নিয়ে রাজ্য সরকারেরও সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

আরও পড়ুন-হাহাকার আর কান্নায় সাগরদিঘি যেন শ্মশান, দেহ ফিরছে বিমানে

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...