Sunday, May 10, 2026

সিপিআই-এর প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্তের জীবনাবসান

Date:

Share post:

প্রয়াত সিপিআই-এর প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্ত। বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তিনি পাঁচবারের সাংসদ ছিলেন। সংসদের বিভিন্ন অধিবেশনে বিতর্কে অংশ নেওয়ার জন্য এবং যুক্তি দিয়ে বিরোধীদের যুক্তি খণ্ডন করার ক্ষেত্রে গুরুদাস দাশগুপ্তের গোটা দেশের রাজনৈতিক মহলে সুনাম ছিল।

ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন গুরুদাসবাবু। ১৯৮৫ সালে প্রথমবারের জন্য রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন তিনি। সিপিআই-এর শ্রমিক সংগঠন এআইটিআইসির সাধারণ সম্পাদক নির্বাচিত হন ২০০১ সালে। ২০০৪ সালে ১৪ তম লোকসভায় পাঁছকুড়া থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৫ তন লোকসভায় ঘাটাল থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন টুজি কেলেঙ্কারি নিয়ে তদন্তে যুগ্ম সংসদীয় কমিটির সদস্যও ছিলেন তিনি।

বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন গুরুদাস দাশগুপ্ত। চেতলার বাসভবনে হাঁটতে গিয়ে পড়ে গিয়েছিলেন তিনি। তখন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। জানা গিয়েছিল, মাইল্ড স্ট্রোক হয়েছিল তাঁর। এছাড়াও শ্বাসকষ্টজনিত সমস্যা এবং হৃদযন্ত্রের সমস্যাও ছিল।

গুরুদাস দাশগুপ্তের জন্ম ১৯৩৬ সালে, বাংলাদেশের বরিশালে। বাবার নাম দুর্গাপ্রসন্ন দাশগুপ্ত এবং মায়ের নাম নীহারদেবী। প্রথমে কলকাতার আশুতোষ কলেজ থেকে তিনি স্নাতক হন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম কম পাস করেন গুরুদাস দাশগুপ্ত। ১৯৬৫ সালে জয়শ্রী দাশগুপ্তের সঙ্গে তাঁর বিয়ে হয়।

গুরুদাস দাশগুপ্তর মত একজন নিষ্ঠাবান ও সৎ রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। তাঁর মৃত্যুতে বাংলা রাজনীতির একটি যুগের অবসান ঘটল।

Related articles

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...