Saturday, June 27, 2026

ভেঙে পড়ল মুর্শিদাবাদের বহালগ্রাম, ফিরহাদের সান্ত্বনা

Date:

Share post:

গ্রামের খেলার মাঠ। চারধারে মানুষ। মাঠের মাঝে সাদা কাপড়ে ঢাকা পাঁচটি শববাহী গাড়ি।

বৃহস্পতিবার সকালে পাঁচ শ্রমিকের দেহ মুর্শিদাবেদের বহালনগরে পৌঁছতেই শোকে ভেঙে পড়ল গ্রাম। কাশ্মীরের কুলগাঁওতে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া দেহগুলি গতকাল গভীর রাতে কলকাতা বিমানবন্দরে রাজ্যের তরফ থেকে গ্রহণ করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দেহগুলি নিয়ে মেয়র রাতেই রওনা দেন মুর্শিদাবাদে। সকালে দেহগুলি পৌঁছতেই ভেঙে পড়েন শোকার্ত মানুষ। সকলকে সান্ত্বনা দিতে থাকেন মেয়র। কিন্তু কোনও সান্ত্বনাই বাঁধ মানেনি বহালনগরের। এলাকার বাসিন্দা জহিরুল বললেন, এ মৃত্যুর হিসাব কে দেবে? আমাদের মানুষগুলোকে কী সরকার ফেরত দিতে পারবে? আহত একজনের চিকিৎসা চলছে কলকাতার পিজিতে। আর একজন এতটাই জখম যে তাঁকে আনা যায়নি কলকাতায়। তাঁর চিকিৎসা চলছে শ্রীনগরের হাসপাতালে।

দুপুর বারোটা নাগাদ বহালগ্রামে আসবেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি পরিবারের হাতে তুলে দেবেন রাজ্য সরকারের ৫লক্ষ টাকার চেক। দুপুরের দিকে ধর্মীয় আচার শেষ করে বিকেলে শেষকৃত্য হবে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...