Thursday, March 19, 2026

চলন্ত ট্রেনে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে মৃত ৭৫, আহত বহু

Date:

Share post:

মর্মান্তিক দুর্ঘটনা। চলন্ত তেজগাম এক্সপ্রেসে অগ্নিকাণ্ড। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ৭৫ জন ট্রেনযাত্রীর। আহত অনেকে। দুর্ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পঞ্জাবের রহিম ইয়ার খান এলাকার লিয়াকতপুরে।

ট্রেনটি রাওয়ালপিণ্ডি থেকে করাচি যাচ্ছিল। ট্রেনে রান্না করার সময় স্টোভ ফেটে দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, চলন্ত ট্রেনে কয়েকজন যাত্রী জলখাবার তৈরি করছিলেন। তখনই স্টোভ ফেটে যায়। একের পর এক কামরায় ছড়িয়ে পড়ে আগুন। ঘটনায় সম্পূর্ণ ভস্মীভূত তিনটি কামরা। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭৫ জনের। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গুরুতর জখম বহু।

প্রত্যক্ষদর্শীদের জানিয়েছেন, আগুন থেকে বাঁচার জন্য চলন্ত ট্রেন থেকে লাফ দিয়েও প্রাণ হারিয়েছেন অনেকে। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আরও পড়ুন – পাঁচ শ্রমিকের মৃত্যুর পরেও আশ্চর্য-নীরব শহর, রাজ্য

Related articles

গুজরাতে সরকারি গাড়িতে জাল টাকার রমরমা! পুলিশের জালে মূলচক্রী 

গুজরাতে জাল নোট পাচারের এক বিরাট চক্রের হদিশ পেল পুলিশ। আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২...

ভবানীপুরে রাজ্য সভাপতির স্ট্র্যাটেজি বৈঠক, নেত্রীর ছবি নিয়ে ডোর-টু-ডোর প্রচারে নামছে তৃণমূল 

বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে স্ট্র্যাটেজি বৈঠক সারলেন তৃণমূল নেতৃত্ব। রাজ্য সভাপতি সুব্রত বক্সির দলীয় কার্যালয়ে এদিন দুপুরে...

জীবিত সদ্যজাতকে মৃত বলে ঘোষণা নার্সিংহোম কর্তৃপক্ষের

জীবিত শিশু কন্যাকে মৃত বলে প্যাকিং করে বাড়ি পাঠিয়ে দিল নার্সিংহোম কর্তৃপক্ষ। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ালো উত্তর...

একপক্ষের সিদ্ধান্তে গুচ্ছ শীর্ষ আধিকারিক বদল! ফের CEC-কে ‘পত্রবোমা’ মুখ্যমন্ত্রীর

দুপুরে এক্স হ্যান্ডেলে প্রবল আক্রমণ করে পোস্ট করা পরে নির্বাচন কমিশনের একের পর এক তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদে ফের...