Saturday, February 28, 2026

পুলিশ আর রোজভ্যালি কর্তাদের উল্টো বয়ানে ফাঁপড়ে ইডি

Date:

Share post:

রোজ ভ্যালি মামলায় এবার নয়া বিপত্তি। পুলিশের রিপোর্ট আর রোজ ভ্যালির কর্তাদের বক্তব্যে বিস্তর অমিল। আর তাতে বিপাকে তদন্তকারী সংস্থা ইডি। যে জায়গায় গণ্ডগোল তা হল, সংস্থার জমি দখল নিয়ে একটি এফআইআরের কথা বলছেন রোজ ভ্যালির কর্তারা। আর পুলিশ তা অস্বীকার করছে।

রোজ ভ্যালির কর্তাদের দাবি,২০১৬ সালের ১৩ মে বিধানগর-নিউ টাউন থানায় তাঁরা জিডি করেন। অভিযোগ ছিল, নিউ টাউনে সংস্থার ২৮০ বিঘা জমির মধ্যে ৮০ বিঘা মতো জমি বেআইনি ভাবে দখল করে ফেলছে এলাকার মানুষ। পরে ওই দখল হওয়া জমি নিয়েই এফআইআর হয়। মামলার তদন্তকারী অফিসার ছিলেন প্রভাকর নাথ। ইডি সূত্রে খবর, প্রথমে ফোন করে বিষয়টি প্রভাকরের থেকে জানতে চায় ইডি। কিন্তু প্রভাকর নাথ নাকি জানান, এমন কোনও অভিযোগ হয়নি, বা মনে পড়ছে না। শেষে বলেন, রোজ ভ্যালির কর্তারা মিথ্যা বলছেন।

তাহলে প্রশ্ন, কে সত্যি বলছেন? ইডি ধন্ধে। ৮০ বিঘা জমি জবরদখল হলে পুলিশ কেন তা তদন্ত করেনি? ধন্ধ মেটাতে ইডি সেই সময়ের আইসি ও তদন্তকারী আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করার পথেই যাচ্ছে।

spot_img

Related articles

বিরল রোগ রুখতে অস্ত্র ‘জেনেটিক কাউন্সেলিং’: নজিরবিহীন সাফল্য কলকাতা পুরসভার

বিরল জিনের অসুখ রুখতে নজিরবিহীন সাফল্যের পথে কলকাতা পুরসভা। শহরের সরকারি স্বাস্থ্য কাঠামোর হাত ধরে বংশগত মারণ রোগ...

সীমান্ত সুরক্ষায় ১০৫ একর জমি, মন্ত্রিসভার কমিটির প্রথম বৈঠকেই ছাড়পত্র

আন্তর্জাতিক সীমান্তে নজরদারি ও নিরাপত্তা আরও আঁটসাঁট করতে বড়সড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ-কে কাঁটাতারের...

‘তফসিলি সংলাপ’: সোমে নজরুল মঞ্চে নয়া কর্মসূচির সূচনা অভিষেকের 

মণীশ কীর্তনিয়া বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই বড়সড় রাজনৈতিক কর্মসূচির ডাক দিল তৃণমূল কংগ্রেস। আগামী সোমবার, ২ মার্চ নজরুল...

রঙের উৎসবে চলবে না মেট্রো! আংশিক সূচি প্রকাশ কর্তৃপক্ষের

হোলি উপলক্ষ্যে ৩ মার্চ কলকাতার মেট্রো (Metro) পরিষেবা আংশিক বন্ধ থাকবে। কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ জানিয়েছে, দোলের...