Saturday, March 21, 2026

পিঙ্ক ইতিহাস শুরুর দিনেও অবিচ্ছিন্ন শচীন-সৌরভ জুটি

Date:

Share post:

কলকাতা টেস্টে দাদার চমক। ভারতের বুকে পিঙ্ক বলের টেস্ট ম্যাচ এই প্রথম। দেশের ক্রিকেট ইতিহাসে এটা যেমন ল্যান্ড মার্ক, তেমনি অতিথি তালিকাও ঈর্ষণীয় হতে চলেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী আসছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকছেন। এখনও নিশ্চিত করা হয়নি, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসার সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যায় না। ফলে ২২ নভেম্বরের ইতিহাস লেখার দিনে রাজনীতির সর্বোচ্চ পর্যায়ের মানুষজন যেমন থাকছেন, তেমনি থাকছেন আরও এক ঝাঁক তারকা। সৌরভের বিশেষ আমন্ত্রণে থাকছেন লিটল জিনিয়াস শচীন তেন্ডুলকার। সম্ভবত সস্ত্রীক। ২২ গজে যে জুটি ওপেনিংয়ে একের পর এক রেকর্ড তৈরি করেছেন, ক্রিকেটের নন্দনকাননে দিন-রাতের টেস্ট ম্যাচের ইতিহাস তৈরির দিনেও তাঁরা বিচ্ছিন্ন হচ্ছেন না। থাকবেন সৌরভের এক সময়ের সহ-খেলোয়াড়রা। থাকবেন কিছু নজরকাড়া প্রাক্তনী। সৌরভের বিশ্বাস তাঁর পিঙ্ক বলে ইনিংস শুরুর দিন শুধু প্রথম দিন নয়, পাঁচ দিনই কানায় কানায় ভর্তি থাকবে মাঠ। কলকাতা তো তাঁকে কোনওদিনই খালি হাতে ফেরায়নি!

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

কর্মজীবন, অর্থভাগ্য, স্বাস্থ্য ও সম্পর্ক—সব দিকেই গ্রহ-নক্ষত্র দিচ্ছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চলুন, একটু ভিন্ন ঢঙে দেখে নেওয়া যাক আজকের...

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...