Wednesday, May 13, 2026

জলদাপাড়া অভয়ারণ্যে ফের চোরাশিকারির থাবা, খুন পূর্ণবয়স্ক গন্ডার

Date:

Share post:

ফের চোরাশিকারির হাতে খুন হল একটি পূর্ণবয়স্ক গন্ডার। খোয়া গিয়েছে তার খড়্গ। বন দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে, জলদাপাড়া অভয়ারণ্যের উত্তর রেঞ্জের ৫০ ফুট বিটের জঙ্গল থেকে ওই স্ত্রী গন্ডারটির দেহ উদ্ধার করেন বনকর্মীরা। অভিযোগ, বুধবার বিকেলে ৫০ ফুটের জঙ্গলে পরপর দুটি গুলির শব্দ শোনেন বনকর্মীরা। তারপরই ওই এলাকায় তল্লাশি শুরু হয়। খড়্গহীন গন্ডারের দেহটি জঙ্গলে পড়ে থাকতে দেখেন তাঁরা। জলদাপাড়ার ডিএফও কুমার বিমল জানান, গন্ডারটির মাথায় ও শরীরের একদিকে দুটি গুলির ক্ষত মিলেছে। অনুমান, গুলি করে হত্যা করে গন্ডারটির খড়্গ কেটে নিয়ে গিয়েছে চোরাশিকারিরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর ও পুলিশ।

গত বছর ফেব্রুয়ারিতে শেষ জলদাপাড়ায় চোরাশিকারিদের হাতে গন্ডার খুনের ঘটনা ঘটে। বনমন্ত্রী ব্রাত্য বসু জানান, আগের থেকে চোরাশিকারিদের দৌরাত্ম্য অনেক কমানো গিয়েছে।

আরও পড়ুন – আপার প্রাইমারির দুই বিষয়ে নিয়োগে কোর্টের নির্দেশ

Related articles

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...