Friday, June 26, 2026

অমিতের শরণাপন্ন দেবেন্দ্র, পাল্টা শিবসেনা বলল শিবাজী পার্কে শপথ

Date:

Share post:

দেবেন্দ্র ফড়নবিশের সিংহাসন হারাবার ভয়। বিজেপির ক্ষমতা হারানোর শঙ্কা। তবু মুম্বই আসছেন না বিজেপি সভাপতি অমিত শাহ। কেন? সে প্রশ্নই এখন রাজনৈতিক মহলের। জট কিছুতেই কাটছে না, দেখে শেষমেষ দেবেন্দ্র ফড়নবিশ আজ, সোমবার দিল্লি যাচ্ছেন দলীয় সভাপতির সঙ্গে কথা বলতে। বিজেপির সরকার ধরে রাখতে শেষ পর্যন্ত কি মেহবুবা মুফতির মতো ফিফটি ফিফটি ফর্মুলায় রাজি হয়ে যাবেন অমিত শাহ! ইঙ্গিত সে দিকেই। তবে এর পিছনে বিজেপির অন্দরে একটি নতুন চাল রয়েছে। বলা হয়েছে, এই ফর্মুলা মেনে নিয়ে আড়াই বছর মুখ্যমন্ত্রিত্ব করার পর কোনও একটি ইস্যু তুলে দেবেন্দ্র ফড়নবিশ প্রয়োজনে সরকার ভেঙে দিয়ে নির্বাচনের মুখোমুখি হবেন। সেই ভোট একাই লড়বে বিজেপি।

বিজেপি মহলে যখন এই পরিস্থিতি, তখন শিবসেনার যুদ্ধংদেহি মনোভাব। তাদের বক্তব্য, রাজ্যপাল নিয়ম মেনে বিজেপিকে সরকার গড়তে ডাকলে দেখতে চাই কীভাবে তারা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে। বিজেপির পাশে যে কেউ নেই তার আর একবার প্রমাণিত হবে। এনসিপি-কংগ্রেস জোটের সঙ্গে সরকার গড়া প্রসঙ্গে সঞ্জয় বলেন, হ্যাঁ আমরা জানি তিনটি দল তিন আদর্শের। কিন্তু সময়ের চাহিদা মেটাতে আমাদের ন্যূনতম কর্মসূচি সাজাতে হবে। দিনের শেষে সকলেই চায় বিজেপির উদ্ধত্য ভাঙতে।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...