Friday, June 26, 2026

জোড়া খুনে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ায়

Date:

Share post:

সাতসকালে জোড়া খুনে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়া সদরের মগরা মোড়ে। সোমবার, সকালে মগরা গ্রামে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বনদফতরের কর্মী গুণময় চৌধুরী। অভিযোগ, স্থানীয় বৈদ্যনাথ চৌধুরীর পরিবারের সদস্যরা তাঁকে তাড়া করে প্রকাশ্য রাস্তায় কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেন। সেই সময় সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন নিছু রায় নামে এক মহিলাকে। তাঁকেও একই ভাবে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। সাত সকালেই এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। পারিবারিক শত্রুতার জেরেই এই জোড়া খুন বলে অনুমান পুলিশের। ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত পরিবার। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বাঁকুড়া সদর থানার পুলিশ।

আরও পড়ুন-রাসমেলায় কোচবিহারে যাচ্ছেন মুখমন্ত্রী

 

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...