Friday, June 5, 2026

জাপানি দূতাবাসের গাড়িতে ট্যাঙ্কারের ধাক্কা, মৃত চালক

Date:

Share post:

ট্যাঙ্কারের ধাক্কায় প্রাণ গেল জাপানি দূতাবাসের গাড়ির চালকের। সোমবার সকালে ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমানের কাঁকসার বীরুডিহা এলাকায় দু’নম্বর জাতীয় সড়কের উপর। মৃতের নাম ফিরোজউদ্দিন (৬৫)। কলকাতা থেকে বিহারের নালন্দার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি।

পুলিশ সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ বীরুডিহা এলাকা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারানো একটি গ্যাস ট্যাঙ্কার গাড়িটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ফিরোজের। পুলিশ এসে দেহটি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। খবর যায় দূতাবাসেও। ঘাতক ট্যাঙ্কারের খোঁজ চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন-জোড়া খুনে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ায়

 

Related articles

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...

চলুন কাকলি, পদত্যাগ করে বিপ্লব করি! কে বললেন?

অনেক দিন ধরেই তাল আর সুর কাটছিল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar)। দলে বারবার সাংসদের টিকিট...

বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজ্য সরকার বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে (Basirhat Municipal Board Administrator Removal) অপসারণ করে পুরবোর্ড ভেঙে...