Sunday, May 10, 2026

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় ভিড়ে ঠাসা ট্রেন থেকে পড়ে মৃত ২

Date:

Share post:

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর দেখার জন্য ওই অঞ্চলগুলির সব ট্রেনেই এখন ব্যাপক ভিড়। তার জেরে শেওড়াফুলিতে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল দুই যাত্রীর। সোমবার রাতে আপ বর্ধমান লোকালে তিল ধারনের জায়গা ছিল না। ট্রেনটি স্টেশনে ঢোকার আগে দুই যাত্রী চলন্ত ট্রেন থেকে পড়ে যান। ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁরা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দু’জনের সঙ্গেই ব্যাগ ছিল। সেই ব্যাগ পোস্টের গায়ে ধাক্কা মারে। তার জেরে ভারসাম্য রাখতে না পেরে পড়ে যান তাঁরা। তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে রেল পুলিশ।

Related articles

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...