Saturday, June 27, 2026

বদলে যাচ্ছে তাজমহলের ‘চামেলি ফার্স’-এর কয়েকশো পাথর

Date:

Share post:

বছরের পর বছর দূষণের প্রকোপে নষ্ট হচ্ছে তাজমহল। ক্ষয় হচ্ছে তাজমহলের পাথর। বদলে যাচ্ছে দুধসাদা রঙ। তাই এবার মমতাজের স্মৃতি-সৌধের বৃহৎ সংস্কারে করতে চলেছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাজমহলের ‘চামেলি ফার্স’-এর ৪০০টি পাথর বদলানো হবে। অর্থাৎ, তাজমহলের মূল গম্বুজকে ঘিরে চারপাশের এলাকা। যা ‘চামেলি ফার্স’ নামে পরিচিত।

এই সংস্কারের জন্য ইতিমধ্যেই টেন্ডার ডেকেছে এএসআই। যে পাথরগুলি বদলানো হবে, তার মধ্যে বেশিরভাগই লাল রঙের স্যান্ডস্টোন। কিছু রয়েছে সাদা মার্বেল পাথর। যাদের গড় আয়তন এক বর্গফুট থেকে নয় বর্গইঞ্চি। এসআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪০০ পাথর বদলাতে খরচ হবে আনুমানিক ২২ লক্ষ টাকা।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...