Sunday, May 10, 2026

শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসব, বেতন কমিশন ঘোষণার পরে বললেন পার্থ

Date:

Share post:

কলেজ শিক্ষকদের নয়া বেতন নিয়ে যদি কারওর কোনও বক্তব্য থাকে তবে শিক্ষামন্ত্রীর তাঁদের সঙ্গে বসতে তৈরি। মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একথা জানিয়ে বলেন, কোষাগারের অবস্থা যেরকম ছিল, সেই অনুযায়ী সরকার সিদ্ধান্ত নিয়েছে, মুখ্যমন্ত্রী সহানুভূতির সঙ্গে বিষয়টি বিবেচনা করেছেন। পার্থবাবু আরও বলেন, প্রথমে যখন কলেজ শিক্ষকদের বেতন কমিশন নিয়ে দাবি উঠেছিল তার মধ্যে এরিয়ারের বিষয়টি ছিল না। পরে বিষয়টি এসেছে। তবে বারে বারেই আমি ওনাদের সঙ্গে বসেছি, আবার বসব। ওনাদের সমস্যার কথা নিশ্চিতভাবে শুনব। এ প্রসঙ্গে অনেকে হতাশার কথা শোনালেও তিনি পরিষ্কারভাবে বলেন একটি গ্লাসে অর্ধেক জল থাকলে কেউ বলেন গ্লাসটি অর্ধেক খালি রয়েছে, কেউ বলেন অর্ধেক ভর্তি রয়েছে। কে কীভাবে দেখবে সেটা তাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার।

আরও পড়ুন-চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছেন মুখ্যমন্ত্রী

 

Related articles

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...

খাবারে বিষক্রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু! চিকিৎসাধীন পরিবারের ৬ জন 

বাড়ির খাবার খেয়েই মর্মান্তিক পরিণতি! বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। একই পরিবারের আরও...