Sunday, May 24, 2026

অনুপস্থিত অসুস্থ বচ্চন, উৎসব মঞ্চে সেরা চমক সৌরভ

Date:

Share post:

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের হতাশার জায়গা যদি হয় অমিতাভ বচ্চন, জয়া বচ্চন বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অনুপস্থিতি, তবে অবশ্যই বড় চমক সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি। শুধু উপস্থিতি বললে ভুল হবে, সৌরভের উদ্বোধনী ভাষণও আর এক বড় চমক।

বোর্ড প্রেসিডেন্ট হওয়ার আগে অমিত শাহর সঙ্গে বৈঠকের পরেই গুঞ্জন ছিল, সৌরভ বিজেপিতে ঝুঁকে পড়েছেন। পরের ভোটে কি নাম লেখাচ্ছেন? সৌরভ অবশ্য সে কথা অস্বীকার করেছেন। শাসক দলের কাছে সেটা ছিল হেরে যাওয়ার নামান্তর। পাল্টা ২৫তম চলচ্চিত্র উৎসবে সৌরভকে সগৌরব আমন্ত্রণ জানিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন সব জল্পনার তিনি অবসান ঘটাতে পারেন। ফের আর একবার তা প্রমাণ করবেন ২২শের দুপুরে ক্রিকেটের নন্দকাননে সৌরভ-হাসিনার পাশে থেকে। মুখ্যমন্ত্রী তো একবার বলেই ফেললেন, আমার একপাশে সৌরভ, আর এক পাশে শাহরুখ! দারুন ব্যাপার।

সৌরভ বলতে ওঠার সঙ্গে সঙ্গেই ইন্ডোর জুড়ে হাততালির ঝড়। কখনও শাহরুখকে, কখনও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। সত্যজিৎ, মৃণাল-ঋত্বিকের শহরের প্রতিনিধি। বাংলা চলচ্চিত্রের শতবর্ষের কথা মনে করিয়ে দিয়ে সৌরভ বলেন, এটা আসলে অতীতের ‘লেগাসি’ আমরা বয়ে নিয়ে যাচ্ছি। বাংলা সিনেমা আমাদের গর্ব। আর এই চলচ্চিত্র উৎসব দেশের সেরা উৎসবের একটি। সৌরভও স্কোয়্যার ক্যাটে তাঁর বল ঠিক জায়গাতেই রেখেছেন। বাউন্ডারি অবধারিত ছিল।

Related articles

UPSC পরীক্ষার কারণে রবিবাসরীয় মেট্রো সূচিতে বদল 

ইউপিএসসি পরীক্ষার (UPSC Exam) কারণে রবিবার সকাল থেকে নির্ধারিত সময়ের আগেই মেট্রো (Metro) চালু মহানগরীতে । সাধারণত রবিবার...

বৃষ্টি বিপর্যস্ত উত্তর সিকিম! বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা

দেশজুড়ে তাপপ্রবাহের সর্তকতার মাঝেই বৃষ্টি বিপর্যয়ে বিধ্বস্ত উত্তর সিকিম (Rain Disaster in North Sikkim)। বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন...

হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের হামলা, নিশানায় ট্রাম্প!

হোয়াইট হাউসের (White House)সামনে এলোপাথাড়ি গুলি, বন্দুকবাজের হামলায় জখম পথ চলতি এক যুবক। গোটা ঘটনার সময় হোয়াইট হাউসের...

ইরানের মানচিত্রে আমেরিকার পতাকা! মধ্যপ্রাচ্যের দখল নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের

আমেরিকা কি ইরান (Iran) দখল করে নিয়েছে? মার্কিন প্রেসিডেন্টের ট্রুথ সোশ্যালের (Truth Social) দিকে তাকালে সেরকম মনে হতে...