Monday, June 15, 2026

কোচবিহারে কেন লোকসঙ্গীতে বরণ কুণাল ঘোষকে?

Date:

Share post:

কোচবিহারে বেনজির দৃশ্য। শুক্রবার প্রত্যন্ত দিনহাটার বড়ভিটায় লোকসঙ্গীতে বর্ণময় বরণ প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে। কারণ? কারণ তাঁর এম পি ল্যাড তহবিল থেকে বরাদ্দ টাকায় একটি নদীর উপর আস্ত সেতুর উদ্বোধন এবং একটি স্কুলভবন সম্প্রসারণ। বুড়া ধরলা নদীর উপর “মমতা সেতু” তৈরি হয়েছে। আর বড়ভিটা সুরেন্দ্রনাথ বর্মণ স্কুলে নতুন ক্লাসরুমের সারি। উদ্বোধন হল মুক্তমঞ্চেরও। জেলা পরিষদ সদস্য কৃষ্ণকান্ত বর্মণকে সাবাশি দিয়ে কুণাল বলেছেন কৃষ্ণই তাঁকে এখানে টাকা বরাদ্দের অনুরোধ করেন। গোটা এলাকায় ছিল উৎসবের চেহারা। দেখুন প্রাক্তন সাংসদকে স্বাগত জানানোর ভিডিও।

আরও পড়ুন-কোচবিহারের স্বপ্নপূরণ, মমতা সেতুর উদ্বোধনে কুণাল

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...