Friday, June 12, 2026

কোচবিহারের স্বপ্নপূরণ, মমতা সেতুর উদ্বোধনে কুণাল

Date:

Share post:

আর এক স্বপ্নপূরণ কোচবিহারের। একটি সেতু উপহার পেল দিনহাটা। বুড়া ধরলা নদীর উপর তৈরি হয়েছে এই মমতা সেতু। দৈর্ঘ্য ৬০ মিটার। সৌজন্যে অবশ্যই প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। এবং বলতেই হবে জেলা পরিষদ সদস্য কৃষ্ণকান্ত বর্মনের উদ্যোগ। তাঁর চেষ্টা এবং উদ্যোগেই সুদূর কোচবিহারে এসেছে সাংসদ তহবিল। কুণালের সাংসদ তহবিল থেকে দু’দফায় দেওয়া ৯৮ লক্ষ টাকায় তৈরি হয়েছে সেতু। সাধারণ মানুষ তো উপকৃত হবেনই। তবে স্কুল পড়ুয়াদের হবে সবচেয়ে বেশি সুবিধা। প্রতিদিন তাদের নদী পেরিয়ে যেতে হত। মিটল সেই সমস্যা। পেল তারা পাকা সেতু। মমতা সেতু উদ্বোধনের পর দিনহাটা থেকে এলাকার মানুষের সঙ্গে কথা বললেন ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-এর সাংবাদিক সোমনাথ বিশ্বাস সঙ্গে চিত্র সাংবাদিক বিকাশ কলপ।

দেখুন ভিডিও…

আরও পড়ুন-সাংসদ তহবিলের অর্থে দিনহাটায় স্কুল সম্প্রসারণ, উদ্বোধনে কুণাল

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...