Thursday, June 11, 2026

সাংসদ তহবিলের অর্থে দিনহাটায় স্কুল সম্প্রসারণ, উদ্বোধনে কুণাল

Date:

Share post:

কোচবিহারের দিনহাটা। এই জেলারই মাতালহাটের বড়ভিটা সুরেন্দ্রনাথ বর্মণ আদর্শ বিদ্যালয়। এই স্কুলেরই নতুন ক্লাস ঘর নির্মাণ ও ভবন সম্প্রসারণ অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন সাংসদ-সাংবাদিক কুণাল ঘোষ। অসংখ্য পড়ুয়া আর এলাকার মানুষের ভালবাসায় ভেসে মঞ্চে পৌঁছলেন কুণাল। তাঁর সাংসদ তহবিলের অর্থেই তৈরি হয়েছে নতুন ভবন। এবং অবশ্যই বলতে হবে জেলা পরিষদের সদস্য কৃষ্ণকান্ত বর্মনের নাম। যিনি সুদূর কোচবিহার থেকে বারবার কলকাতায় এসে কুণালবাবুর সাংসদ তহবিলের অর্থ কোচবিহারে এনে এলাকার উন্নয়ন যজ্ঞে কাজে লাগিয়েছেন। খুদে পড়ুয়ার হাত ধরে উদ্বোধন করলেন প্রাক্তন সাংসদ নিজেই। সেই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই কুণাল ঘোষ যা বললেন তা শুনুন এবং দেখুন ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-এর চিত্রসাংবাদিক বিকাশ কল্পের ক্যামেরায়।

দেখুন ভিডিও…

আরও পড়ুন-মহাসমারোহে হতে চলেছে 25তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

Related articles

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...