Sunday, May 24, 2026

পদপিষ্ট হয়ে বর্ধমান স্টেশনে গুরুতর জখম কমপক্ষে ১১জন যাত্রী

Date:

Share post:

ট্রেন ধরতে হুড়োহুড়ি। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে বর্ধমান স্টেশনে জখম বেশ কয়েকজন যাত্রী। ১১জনকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। এক মহিলার অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার দুপুর সাড়ে ৩টে নাগাদ, ৮ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল আপ পুরুলিয়া লোকাল। সেই সময় ৫ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে ডাউন পূর্বা এক্সপ্রেস। একটি মাত্র সিঁড়ি দিয়েই চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ওঠা-নামা করতে হয়। কারণ, অন্যটিতে চলমান সিঁড়ি তৈরির কাজ চলায় সেটি বন্ধ। এই পরিস্থিতিতে দু’টি ট্রেনের যাত্রীদের মধ্যে ট্রেন ধরার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। অনেক যাত্রীই পড়ে যান। তাঁদের উপর দিয়েই ছুটতে থাকেন অন্যরা। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করে রেলপুলিশ।
যাত্রীদের অভিযোগ, একটি মাত্র সিঁড়ি হওয়ায় প্রতিদিনই ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। শেষ মুহূর্তে ট্রেন আসার ঘোষণা হওয়ায় বেশি হুড়োহুড়ি পড়ে যায়। কিন্তু রেল কর্তৃপক্ষ উদাসীন বলে অভিযোগ।
যদিও, এই অভিযোগ মানতে চায়নি রেলওয়ে কর্তৃপক্ষ। আচমকাই এদিন দুর্ঘটনা ঘটেছে বলে মত স্টেশন ম্যানেজারের।

Related articles

NEET-এর পর এবার উত্তরপ্রদেশে SSC-তেও জালিয়াতি! গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার ৭

আরও একবার সেই বিজেপি শাসিত রাজ্য (BJP Ruled State)। আরও একবার সেই যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শিক্ষা নিয়ে,...

বেহালায় স্কুল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ! নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

কলকাতায় ফের নাবালিকাকে গণ ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বেহালায় (Behala) এক স্কুল ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের...

IPL: অপেক্ষা শেষে সুযোগ, অর্জুনকে নিয়ে সচিনের পোস্টে কি লখনউকে খোঁচা?

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি আইপিএলের (IPL) মাঠে নামলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর (Sachin Tendulkar's son Arjun Tendulkar)।...

রাজার সাজে দেব! রাজসিংহাসনে অভিনেতাকে দেখে চমকে গেল নেটপাড়া

রবিবাসরীয় সকালে চমক দিলেন সুপারস্টার দেব (Dev)। গানে গানে 'রাজার রাজা' হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন 'খাদান' সিনেমায়, এবার...