Sunday, June 14, 2026

দিনভর বৃষ্টি, হাওয়া, রাতে বুলবুলেরর তাণ্ডবের জন্য প্রস্তুত প্রশাসন

Date:

Share post:

ক্রমশ শক্তি বাড়ছে বুলবুলের। আবহাওয়া দফতরের অনুমান সন্ধের পর সাগরদ্বীপে আছড়ে পড়বে বুলবুল। ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনার বকখালি এলাকার বিভিন্ন হোটেল খালি করা হয়েছে। উপকূল এলাকা থেকে সকলকে সরিয়ে নেওয়া হয়েছে। রাস্তায় যানবাহনে নিষেধাজ্ঞা জারি হয়েছে। স্কুলে ছুটি দেওয়া হয়েছে। দুর্যোগের ভয়াবহতার কথা অনুমান করে প্রশাসন তৎপর। খোলা হয়েছে কন্ট্রোল রুম। তৈরি বিপর্যয় মোকাবিলা বাহিনি। সুন্দরবন এবং দিঘায় থাকছে অতিরিক্ত সর্তকতা।

আজ, শনিবার মধ্যরাতে ভারত বাংলাদেশের মাঝামাঝি স্থলভূমিতে আছড়ে পড়ার সম্ভাবনা বুলবুলের। সেই কারনে সাগরদিঘি, কাকদ্বীপ, নামখানায় সতর্কতা জারি করা হয়েছে। চলছে মাইকিং। মৎস্যজীবীদের ঘরে ফেরানো হয়েছে। বহু মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দিঘা, মন্দারমনি, তাজপুর সৈকত এলাকায় শনিবার সকাল থেকে চলছে প্রশাসনের নজরদারি। ইতিমধ্যে প্রশাসন উপকূলীয় এলাকার জন্য সব রকমের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে।

সারাদিন ধরে বৃষ্টি পড়ছে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই অল্পবিস্তর বৃষ্টি হচ্ছে। ভারী ভারী বৃষ্টি হচ্ছে দুই মেদিনীপুর এবং দুই ২৪পরগনায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝে রাতে ঝড়ের দাপট সামলাতে তৈরি প্রশাসন।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...