শনিবার ইডেনে টি২০ বিশ্বকাপের (T20 World Cup) ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ড। ২০১৬ সালে এই মাঠেই টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ানরা। কিন্তু বিগত ১০ বছরে অনেকটাই পিছিয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। ফলে শাই হোপদের নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই। প্রতিপক্ষ স্কটল্যান্ড কুল গোত্রহীন। ফলে ইডেনের (Eden) বিশ্বকাপের (T20 World Cup )বোধনের ম্যাচই বড্ড নিরামিষ।

শুক্রবার দুপুরে স্কটল্যান্ড অনুশীলন করে, সন্ধ্যা নেটে ছক্কার বান ভাসালেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। ড্যারেন সামি এর আগে অধিনায়ক হিসেবে এই ইডেনে বিশ্বকাপ জিতেছিলেন ২০১৬ সালে।  এবার কোচ হিসেবে আছেন দলের সঙ্গে আছেন।

 

ম্যাচের আগে সিএবির মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে এসে অতীতের স্মৃতিতে ভাসলেন সামি। তাঁর কথায়,  আমরা বিশ্বাস করি ১০ বছর আগের স্মৃতি ফেরাতে পারব। একেই অবস্থা আমাদের।  কেউ সেবার আমাদের ধরেনি। এবারও আমাদের দলে তরুণ প্রতিভা আছে।  আমরা ইডেনে শুরু করছি এই মাঠে আমাদের অনেক স্মৃতি আছে। আশা করছি এটাই মোটিভেট করবে আমাদের।।

 

দল সম্পর্কে বলেন, জনসন আমাদের দলের সিনিয়র প্লেয়ার। ওর অভিজ্ঞতা আছে। এই বড় মাপের টুর্নামেন্ট খেলার।   আমাদের দলের সেকেন্ড উইকেটকিপার।  আমরা আমাদের দলের উপর আস্থা রাখি। অনেক তরুণ প্লেয়ার আছে।সিমরন হেটমায়ার আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ প্লেয়ার

 

 

ওয়েস্ট দলের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠায় শামির উত্তর,  টি২০ বিশ্বকাপের ইতিহাস দেখুন কয়েকটা টিম ২  বার জিতেছে।  আমরা অনেকে  চ্যালেঞ্জ ফেস করেছি।  আমরা গত ১৭ বছর ধরে সারা বিশ্বের টি২০ লিগের জনপ্রিয়তা বাড়িয়েছি।  আমরা প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোতে চাই।   আমরা জানি রাসেল ও নারিন এই মাঠে খেলেছে। তাদের কাছে অনেক তথ্য আছে কিন্তু এটা নিয়ে আলোচনা হয়নি।

বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। এই প্রসঙ্গে ওয়াটের সংযোজন, "হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ পেয়েছি। আমরা জানতাম না এমনটা হবে। সব কিছু গত ১০ দিনে ঘটেছে। আমরা এমন সুযোগ পেয়ে উত্তেজিত। ভারতে বিশ্বকাপ আমাদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা।"

শুক্রবার ম্যাচের আগে স্কটল্যান্ডের বাঁহাতি স্পিনার মার্ক ওয়াট বলছেন, "আমরা সম্প্রতি দু'বার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি। তাই আবারও ওদের না হারানোর কোনও কারণ নেই।"

শুক্রবার বিকেলে কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা সঙ্গে পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার ইডেন পরিদর্শন করেন এরপর কয়েক ঘন্টা সিএপি কর্তাদের সঙ্গে আলোচনা করেন। ইডেনের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তারা। সিএপির ব্যবস্থাপনায় খুশি লালবাজার।  পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার জানিয়েছেন, আমরা কয়েকটি বিষয়ে সিএপিকে কিছু পরিবর্তন করতে বলেছিলাম বাকি সবকিছুই ঠিক আছে ।

-

-

-

-

-