Monday, May 11, 2026

প্রথমে প্রধানমন্ত্রী, পরে স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন মুখ্যমন্ত্রীকে

Date:

Share post:

সকালে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুলবুল তাণ্ডবের পরিস্থিতির খবর নিয়ে প্রধানমন্ত্রী জানালেন সব রকমের সাহায্যের জন্য প্রস্তুত কেন্দ্র সরকার। তার কিছুক্ষণ পরেই সকালেই ফোন আসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। তিনিও মুখ্যমন্ত্রীর সঙ্গে মূলত বুলবুল নিয়ে আলোচনা করেন, সাহায্যের আশ্বাস দেন। অমিত শাহ বলেন যাঁরা এই প্রকৃতির বিরুদ্ধে লড়ছেন তাদের প্রত্যেকের জন্য আমার শুভকামনা রইল। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান কেন্দ্র বুলবুলের উপর নজরদারি রাখছে। রাজ্য সরকারগুলির সঙ্গে ত্রাণ ব্যবস্থার জন্য সবসময় যোগাযোগ রাখছে।

বুলবুলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দুই ২৪পরগনা এবং পূর্ব মেদনীপুর। পূর্ব বর্ধমানের কালনায় পেঁয়াজ চাষ কার্যত ধুয়ে মুছে গিয়েছে। নদিয়ায় ক্ষতি হয়েছে সরষে চাষ ও শীতকালীন সবজির। পূর্ব মেদিনীপুরের খেজুরি, নন্দীগ্রামে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালি, রায়দিঘির বিস্তীর্ণ এলাকায় প্রচুর ঘরবাড়ি, দোকান এবং শস্যের ক্ষতি হয়েছে।

আরও পড়ুন = উত্তরবঙ্গ সফর বাতিল, বিধ্বস্ত এলাকায় কাল মমতা

Related articles

কলকাতা হাই কোর্টে ভোট পরবর্তী হিংসার মামলার শুনানি মঙ্গলবার

ভোট পরবর্তী হিংসা (Violence after election) নিয়ে এবার মামলা কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) পর্যন্ত গড়াল। বিধানসভা...

বিধানসভায় ভাষা সমস্যা! কুড়মালিতে শপথ নেওয়া নিয়ে বিপাকে ৫ বিধায়ক

বিধানসভার সচিবালয়ে কুড়মালি ভাষার কোনও অনুবাদক আপাতত নেই। ফলে এবার জঙ্গলমহলের বিজেপির ৫ কুড়মি বিধায়কের (MLA) কুড়মালি ভাষায়...

IPL: বড় ধাক্কা কেকেআরের, চোটের জেরে অনিশ্চিত বরুণ, গ্রিনকে নিয়েও সংশয়

আইপিএল (IPL) প্লে অফের লড়াইয়ে এখনও টিকে আছে কেকেআর(KKR)। আগামী বুধবার আরসিবির (RCB) বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা...

নির্বাচন মিটতেই ফের ডাক সুজিত বসুর, হাজিরা দিলেন ইডি দফতরে

রাজ্যের রাজনৈতিক আবহে ফের চর্চার কেন্দ্রে পুর নিয়োগ মামলা। ভোটের ফল ঘোষণার পর এই প্রথম ইডির মুখোমুখি হলেন...