Friday, June 26, 2026

গীতা মাসির ভিজিটিং কার্ড

Date:

Share post:

নাম গীতা কল। লোকে তাকে চেনেন গীতা মাসি বা গীতা বাঈ নামে। গৃহপরিচারিকা। কিন্তু তাঁর কথা কেন? কী করলেন তিনি? কিছুই নয়, শুধু ভিজিটিং কার্ড বানিয়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে খবরে। তাঁর একটি কাজের বাড়ির গৃহকর্ত্রী ওই বিজনেস কার্ডটি বানিয়ে দেন। তারপর তা নেট দুনিয়ায় যেতেই ফোনের বন্যা তাঁর ফোন নম্বরে। একের পর এক কাজের অফার। গীতা মাসির সে পাগল হওয়ার জোগাড়।

ধনশ্রী শিন্ডের বাড়িতে কাজ করতেন গীতা। তো একদিন ধনশ্রী দেখেন তাঁর বাড়িতে মুখ কালো করে বসে আছেন গীতা। কারন কী? না, যে বাড়িগুলিতে কাজ করতেন, তার একটি বাড়ি থেকে বলা হয়েছে তাকে আর আসতে হবে না। শুধু তাই নয়, ওই বাড়িতে তাঁর ৪ হাজার টাকা বকেয়া ছিল, সেটাও মার গেল। তো ধনশ্রী ভাবলেন এভাবে যাতে আর ঠকতে না হয়, তার জন্য ব্যবস্থা করা দরকার। বানিয়ে দিলেন ১০০টা ভিজিটিং কার্ড। তাতে আছে গীতার পরিচয়, আধার, ভোটার নম্বর। পরিচয় মিলিয়ে নিতে অসুবিধা নেই। এর সঙ্গে আবার আছে কোন কাজের জন্য কত পারিশ্রমিক। বাড়তি কাজের জন্য কত টাকা, সব কিছু। এই কার্ড ধনশ্রী সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিতে রাতারাতি বিখ্যাত গীতাবাঈ। আর ফোনের পর ফোন। কাজের জন্য। পুণের গীতা মাসিকে এখন এক ডাকে চেনে সকলে।

আরও পড়ুন – বসিরহাট মহকুমায় বুলবুলের তাণ্ডবে বলি ৫

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...