Saturday, March 7, 2026

বিজেপি জোট ছাড়ছি, বলেই দিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত

Date:

Share post:

আরও স্পষ্ট ভাবে শিবসেনা জানিয়ে দিল বিজেপির সঙ্গে তাদের জোট ভাঙতে চলেছে।দলের নেতা সঞ্জয় রাউত সোমবার সকালে বলেন, বিজেপি যদি তাদের প্রতিশ্রুতি রাখতে না পারে তাহলে তাদেরও কোনও দায় নেই জোট ধরে রাখার। বিজেপি আসলে মহারাষ্ট্রের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। লোকসভা ভোটের আগে পরিষ্কার কথা হয়েছিল ৫০:৫০ ফর্মুলায় চলবে জোট। কিন্তু বিধানসভা ভোটের পরেই তারা চোখ উল্টে দিল।

সঞ্জয় ভবিষ্যৎ জোট রাজনীতির কথা বলতে গিয়ে বলেন, বিজেপি যদি পৃথক কাশ্মীরের দাবিদার পিডিপির মতো দলের সঙ্গে জম্মু-কাশ্মীরে জোট করতে পারে, তাহলে শিবসেনা কেন এনসিপি-কংগ্রেস জোটের সঙ্গে সরকার করবে না?

 

রাজ্যপালের সিদ্ধান্তকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সঞ্জয়ের প্রশ্ন, রাজ্যপাল বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ৭২ঘণ্টা সময় দিয়েছিলেন, আর শিবসেনাকে দিলেন মাত্র ২৪ঘন্টা! রাজনীতি কোথায় হচ্ছে মানুষই বুঝুন। তবে এটুকু বলতে পারি কংগ্রেসও এনসিপি’র সঙ্গে কথা এগোচ্ছে। মহারাষ্ট্রের কথা ভেবেই তিনটি দল কথা বলছে। কেউই চায় না রাজ্যে রাষ্ট্রপতি শাসন হোক।

spot_img

Related articles

গ্যাস নেই রান্না নেই, কালো শাড়ি পরে আন্তর্জাতিক নারীদিবসে প্রতিবাদ মিছিলের নির্দেশ মমতার

শনিবার থেকে এক ধাক্কায় ৬০ টাকা বেড়েছে গৃহস্থালির গ্যাসের দাম (domestic cylinder price hike)। মধ্যবিত্তের মাথায় হাত, ধর্মতলার...

আনন্দ বোসকে থ্রেট! ‘প্যারেড’ করা রাজ্যপাল বসাতে বিজেপির চক্রান্তে সরব মমতা

বাংলার মানুষের ভোটাধিকার হরণ করতে যে চক্রান্ত রাজভবন থেকে বিজেপি চালাচ্ছে, শনিবার তা নিয়ে মেট্রো চ্যানেলের ধর্না মঞ্চ...

পয়লা এপ্রিল নয় আজ থেকেই যুবসাথী অ্যাকাউন্টে টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ধর্মতলার ধর্না মঞ্চ থেকে বাংলার যুবদের উদ্দেশ্যে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য সরকারের যুবসাথী...

পাইকপাড়ায় বোমা বিস্ফোরণ! উড়ে গেল ক্লাবঘরের টিনের চাল 

শনিবার সকালে পাইকপাড়ায় বিস্ফোরণ (Blast in Paikpara), সকাল ছটা নাগাদ বন্ধ ক্লাবঘরে বিকট শব্দে চাঞ্চল্য এলাকায়। চোখের নিমেষে...